চকবাজার থেকে অপহৃত ব্যবসায়ী মহেশখালী থেকে উদ্ধার

ctgbarta24.com
Share

সোমবার, ২৫ এপ্রিল ২০১৬

সিটিজিবার্তা২৪ডটকম 

opoনিজস্ব প্রতিবেদক, চট্রগ্রাম : নগরীর চকবাজার থানার ডিসি রোড থেকে অপহৃত ব্যবসায়ী শহীদ মাস্টারকে (৫৫) কক্সবাজার থেকে উদ্ধার করেছে পুলিশ।

রোববার মধ্যরাতে কক্সবাজারের মহেশখালীর একটি পাহাড়ি জঙ্গল থেকে তাকে উদ্ধার করা হয়।তবে অপহরণের সঙ্গে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

চকবাজার থানার ওসি (তদন্ত) সুখেন্দু সরকার জানান, অপহৃত ব্যবসায়ীর বাসা কর্ণফুলী থানা এলাকায়। নগরীর রেয়াজউদ্দিন বাজারের একজন ব্যবসায়ী তিনি। গত ২০ এপ্রিল সকালে ডিসি রোডে মেয়ের বাসায় বেড়াতে এসেছিলেন শহীদ মাস্টার। সেখান থেকে ট্র্যাপে ফেলে তাকে নিয়ে যায় অপহরণকারীরা। পরে তার পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে তারা।এ ঘটনায় চকবাজার থানায় মামলা দায়ের হলে ওই ব্যবসায়ীকে উদ্ধারে অভিযানে নামে পুলিশ।

রোববার রাতে মহেশখালীর একটি গহীন পাহাড়ে অভিযান চালিয়ে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করা হয়। তবে অপহরণকারীদের কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

কাঞ্চনাবাদে প্রকৃত আওয়ামী লীগ কর্মীকে মনোনয়ন দেয়ার আহ্বান... সোমবার, ২৫ এপ্রিল ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম : আগামী ২৮ মে ইউনিয়ন পরিষদ নির্বাচনের (৬ষ্ঠ ধাপে) চন্দনাইশের ১ নম্বর কাঞ্চনাবাদ ইউনিয়নে কে পাচ্ছেন আওয়ামী...
ফটিকছড়িতে আগুনে পুড়েছে ১২ দোকান নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম, ২৪ এপ্রিল ২০১৬, রোববার ফটিকছড়িতে আগুনে পুড়েছে ১২ দোকান। শনিবার রাত ১টার দিকে দাঁতমারার বড় বেতুয়া বাজারে চা দোকানের চুলা ...
দূর্ভোগে মহেশখালীগামী মানুষ রবিবার, ২৪ এপ্রিল ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম  কক্সবাজার : কক্সবাজার থেকে দ্বীপ উপজেলা মহেশখালীতে যাতায়াতের একমাত্র ভরসা নৌ-পথ। কিন্তু এ পথে মহেশখাল...
গণ মানুষের বিশ্বাসের উপর ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে : এডভোকেট জাহাঙ্গীর... শনিবার, ২৩ এপ্রিল ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম : নতুন শিক্ষানীতিতে পাঠ্যপুস্তক বই থেকে ইসলামী ভাবধারার পাঠ্যসমূহ বাদ দিয়ে ইসলাম পরিপন্থী বিষয় সমূহ অন্তর...
হালদা নদীতে ডুবে যাওয়া চবি ছাত্রের লাশ উদ্ধার... শনিবার, ২৩ এপ্রিল ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম  নিজস্ব প্রতিবেদক, চট্রগ্রাম : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্র মোহাম্মদ নোমানের (২৫) লাশ ২৪ ঘণ্ট...



Leave a Reply