মঙ্গলবার থেকে আবারও আন্দোলনে যাচ্ছে বাঁশখালীবাসী

ctgbarta24.com
Share

নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম

সোমবার, ২৫ এপ্রিল ২০১৬

মঙ্গলবার থেকে আবারও আন্দোলনে যাচ্ছে বাঁশখালীবাসী

বাঁশখালীর গন্ডামারা ইউনিয়ন কয়লাবিদ্যুৎ প্রকল্প বিরোধী সংগঠন গণ্ডামারা বসতভিটা ও গোরস্থান রক্ষা কমিটি নেতা লেয়াকত আলী বক্তব্য রাখছেন।

চট্টগ্রাম : টানা পনের দিন বিরতির পর মঙ্গলবার থেকে আবারও আন্দোলনে যাচ্ছে বাঁশখালীতে কয়লাবিদ্যুৎ প্রকল্প বিরোধী সংগঠন গণ্ডামারা বসতভিটা ও গোরস্থান রক্ষা কমিটি।

রোববার (২৪ এপ্রিল) সংবাদ সম্মেলনে কমিটির নেতা লেয়াকত আলী নতুন করে কর্মসূচি ঘোষণা দেন।

তিনি অবিলম্বে কয়লাবিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবি জানিয়ে বলেন, ‘জান দেব তবুও কয়লাবিদ্যুৎ প্রকল্প হতে দেব না।’ প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে লেয়াকত আলী বলেন, এখানে চারজন নিরীহ মানুষ প্রাণ দিয়েছে। আর মানুষের প্রাণ নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করবেন না।

আগামীকাল মঙ্গলবার বিকাল ৩টায় গণ্ডামারা হাদীর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আবারও কয়লাবিদ্যুৎ বিরোধী সমাবেশের ডাক দেন তিনি। এতে তিনি পরবর্তী কর্মসূচির বিস্তারিত জানাবেন।

এ সময়ের মধ্যে সরকার সুনির্দিষ্ট কোনো ব্যবস্থা না নিলে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে জানিয়ে লেয়াকত আলী বলেন, গণ্ডামারার জনগণকে লাশ বানিয়ে কয়লাবিদ্যুৎ প্রকল্প করা যাবে। চারজন শহীদ হয়েছেন। আরও হাজার হাজার লোক শহীদ হওয়ার জন্য প্রস্তুত রয়েছেন।

তিনি আরও বলেন, ‘জাতীয় তেল গ্যাস ও বিদ্যুৎ রক্ষা কমিটির নেতৃবৃন্দ সরকারকে যে দাবিগুলো জানিয়েছেন, তাদের দাবির সঙ্গে আমিও একমত। তাই তারা যেমন সরকারকে আগামী ১৫ মে পর্যন্ত সময় দিয়েছেন আমিও ১৫ মে পর্যন্ত সময় দিলাম।’

এ সময় বসতভিটা ও গোরস্থান রক্ষা কমিটির সদস্য আবু আহমদ, সাবেক মেম্বার আলী নবী, সাংবাদিক শফকত হোসাইন চাটগামী, সাবেক মেম্বার শামীমুল জান্নাত, নুরুল ইসলাম, নুরুল আলম, এসএ এমরান, মৌলভী আমিন উল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

মুস্তাফিজসহ ৪জনের বোলিং এ্যাকশন ত্রুটিপূর্ণ... খেলাবার্তা ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম সোমবার, ২৫ এপ্রিল ২০১৬ গাজী ক্রিকেটার্সের প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দীন নিজ দলের প্লেয়ারদের পরামর্শ দিচ্ছ...
সোমবার খুলছে প্রিমিয়ারের দামপাড়া ক্যাম্পাস... ক্যাম্পাস ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম রোববার, ২৪ এপ্রিল ২০১৬ চট্টগ্রাম: আগামীকাল সোমবার (২৫ এপ্রিল) থেকে খুলে দেওয়া হচ্ছে প্রিমিয়ার বিশ্ববিদ্য...
৮ মাত্রার ভূমিকম্প, ১০ মাত্রার হার্ট! ৮ মাত্রার ভূমিকম্প, ১০ মাত্রার হার্ট! রোববার, ২৪ এপ্রিল ২০১৬ "ভয়াবহ ভূমিকম্পের ঝুঁকিতে বাংলাদেশ" শফিকুল ইসলাম জীবন : ঢাকায় নাকি সাড়ে সাত কিংবা...
চট্টগ্রামে সাংবাদিককে স্বপরিবারে হত্যার হুমকি... রোববার, ২৪ এপ্রিল ২০১৬ সাংবাদিক জীবন কৃষ্ণ নাথ সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক :  জাতীয় দৈনিক আমাদের সংবাদ পত্রিকা ও চট্টগ্রাম থেকে প্...
চট্টগ্রামে মাদকের আখড়া বরিশাল কলোনি ও ধোপার মাঠে নিষ্ফল অভিযান... অভিযানের সংবাদ ফাঁস হয় আঈন-শৃঙ্কলা বাহীনির সদস্যদের মাধ্যমে!  নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম রোববার, ২৪ এপ্রিল ২০১৬ চট্টগ্রামে মাদকের আখ...



Leave a Reply