ধর্ম ও জীবন , সিটিজিবার্তা২৪ডটকম
সোমবার, ২৫ এপ্রিল ২০১৬
ভূমিকম্পের আতঙ্কে বেশকয়েকদিন ধরে বিভিন্ন বিশেষজ্ঞ এবং বৈজ্ঞানিকেরা বিভিন্ন ক্ষয়ক্ষতির সাথে ধ্বংসের নানান তথ্যাদি সংবাদমাধ্যমে প্রচার করছেন| এতে ভীতিগ্রস্ত হয়ে আমরা ভূমিকম্প হলে কি করবো এর দুশ্চিন্তায় দিনপার করছি| ইসলাম ধর্মগ্রন্থ পবিত্র আল কোরআন সব সমস্যার সমাধান দিতে পারে। প্রাকৃতিক দুর্যোগ ভূমিকম্প কেন ও কিভাবে হয়ে থাকে এই বিষয়েও তথ্য রয়েছে ইসলামী শরিয়ায়। বিজ্ঞানীরা অগ্রসর হচ্ছেন কোরআনে বর্ণিত সূত্র ধরেই। ভূমিকম্পের সময় মহানবী (স:) একটি দোয়া পড়তে বলেছেন।
সতর্কতা অবলম্বনের সাথে এই দোয়াটি পড়লে বিপদ থেকে রক্ষা পেতে পারেন আপনি। রাসূল (সাঃ) বলেছেন, একটি দোয়া রয়েছে যেটি কোন ব্যক্তি তিনবার পড়বে সে ভূমি ও আকাশের দুর্যোগ থেকে হেফাজতে থাকবে।
দোয়াটি হলো : ‘বিসমিল্লাহিল লাজি লা ইয়াদূর`রু মা`আস মিহি শাইয়ুন ফিল আরদি ওয়ালা ফিস সামি`ই ওয়াহুয়া সামি`য়ুল আলিম’

