সোমবার, ২৫ এপ্রিল ২০১৬
সিটিজিবার্তা২৪ডটকম
নিজস্ব প্রতিবেদক, চট্রগ্রাম : নগরীর চান্দগাও থানাধীন বাহার সিগন্যল,ব্যাপারী পাড়া এলাকায় অবস্থিত বেইক এন্ড ফাস্ট বেকারি ও মিস্টির কারখানায় অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
সোমবার বেলা ১১.৩০ মিনিটের দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিনের নেতৃতে অভিযান পরিচালনা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন সিটিজিবার্তা২৪ডটকমকে বলেন, অভিযানকালে দেখা যায়-
২) হাতে নাতে প্রায় ৬০ লিটার গরম পোরা কালো হয়ে যাওয়া গরম পাম অয়েল জব্দ করা হয়।
৩) মিস্টির সংরক্ষনের জন্য নির্ধারিত রুমে গিয়ে দেখা যায় মিস্টির রস পুরান হয়ে সাদা ছত্রাক পড়ে গেছে,মিস্টি থেকে গন্ধ বেরুচ্ছে।সবচেয়ে অবাক করা ব্যাপার হলো মিস্টি সংরক্ষনের রুমে কোন এসি কাজ করছিল না,একটা মাত্র ফ্যান ঘুরছে।মিস্টিতে তেলাপোকা এবং মশা ভাসছে।মিস্টি ঢেক রাখার জন্য নেট পর্যন্ত পাওয়া যায়নি।
৪) ছমুচার খামিরের সাথে কাচা মাংস এক সাথে মিশিয়ে রাখা হচ্ছে।
৫) প্রচন্ড গরমের মধ্যে খালি হাতেই বানানো হচ্ছিল মিস্টির রস মাখানো রুটি।এতই গরম যে ঘাম আর তেল একাকার।রুটি বেলতেও ব্যবহার করা হচ্ছিল পোড়া পাম অয়েল।
৬)মিস্টির কারখানার পরিবেশ অত্যন্ত নোংরা গরম আর স্যাতসেতে।
এসময় প্রায় আনুমানিক ৬০ লিটার পোড়া পাম অয়েল, এক মন পচা মিস্টি এবং এবং দুই মন পচা মিস্টির রস নালায় ফেলে ধ্বংস করা হয়।
পরে বেকারীর ম্যানেজার জনাব শফিউদ্দিন কে ২০০০০০(দুই লক্ষ) টাকা জরিমানা করা হয়।
