‘আমার মৃত্যুর পর জাপার হাল ধরবেন রওশন’ : এরশাদ

ctgbarta24.com
Share

জেলা প্রতিবেদক,  সিটিজিবার্তা২৪ডটকম

বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০১৬

'আমার মৃত্যুর পর জাপার হাল ধরবেন রওশন' : এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ ও নতুন কো-চেয়ারম্যান রওশন এরশাদ। ফাইল ছবি

রংপুর : জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, ‘ আমার মৃত্যুর পর রওশন এরশাদ ই জাতীয় পার্টির হাল ধরবেন এবং আজ থেকে দলের সিনিয়র কো-চেয়ারম্যান হলেন রওশন এরশাদ। তিনি ওই পদে গেলে আশা করি দলের মধ্যে আর কোনো বিরোধ কিংবা বিভেদ থাকবে না।’

গতকাল বুধবার (২৭ এপ্রিল) বিকেলে রংপুরের গঙ্গাচড়া উপজেলা পরিষদ মাঠে উপজেলা জাতীয় পার্টি আয়োজিত এক জনসভায় সাবেক রাস্ট্রপতি জেনারেল হুসেইন মোহাম্মদ এরশাদ এ কথা বলেন।

দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এরশাদ বলেন, প্রতিদিন দেশে ১১ জন মানুষ খুন হচ্ছে। অনেক মায়ের বুক খালি হয়েছে। মাদকসন্ত্রাস বেড়ে গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একা কী করতে পারে? এ জন্য সব দলের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। সবাই মিলে সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

উক্ত জনসভা মঞ্চে উপস্থিত স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গাকে দেখিয়ে এরশাদ বলেন, ‘আমরা মামা-ভাগনে এক। আমাদের নিজেদের মধ্যে কোনো বিরোধ নেই। আর থাকবেও না।’

ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে এরশাদ বলেন, এই নির্বাচন নিয়ে সরকার খুব একটা সুনাম অর্জন করতে পারেনি। দেশের বিভিন্ন এলাকায় নির্বাচনে সন্ত্রাস হচ্ছে। মানুষও মরছে। সব মিলিয়ে দেশের মানুষ খুব একটা ভালো নেই।

রংপুরে গ্যাসের দাবি জানিয়ে এরশাদ বলেন, বছরের পর বছর ধরে রংপুর অঞ্চলে গ্যাস আসছে না। এ অঞ্চলের উন্নয়নে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিয়ে আসা হোক। এই গ্যাস এখানকার মানুষের আজ প্রাণের দাবি হয়ে উঠেছে। দলের নেতা-কর্মীদের উদ্দেশ করে তিনি বলেন, দলের মধ্যে কোনো বিভেদ রাখা যাবে না। সবাই একসঙ্গে মিলেমিশে কাজ করবেন। জাতীয় পার্টিকে আবার শক্তিশালী করে গড়ে তুলতে হবে।

উপজেলা জাতীয় পার্টির সভাপতি সামসুল আলমের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা, সাংসদ শওকত চৌধুরী, উপজেলা জাপার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

আজ মহান মে দিবস নিউজ ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম রবিবার, ১ মে ২০১৬ আজ মহান মে দিবস শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের রক্তঝরা সংগ্রামের গৌরবময় দিন পহেলা মে। অধিকা...
জয়ের অ্যাকাউন্টে আড়াই হাজার কোটি টাকার উৎস কি?... ডেস্ক নিউজ, সিটিজিবার্তা২৪ডটকম শনিবার, ৩০ এপ্রিল ২০১৬ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ঢাকা ঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ...
চট্টগ্রামে জনদুর্ভোগ নিয়ে রাজনৈতিক নেতারা নিরব কেন?... চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি বলেছেন, নিউজ ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম শনিবার, ৩০ এপ্রিল ২০১৬ ফেসবুক স্ক্রিন শর্ট ...
কলকাতার সাকিববিহীন তৃতীয় হার আইপিএল ৯ম আসর ২০১৬ খেলা ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম শনিবার, ৩০ এপ্রিল ২০১৬ আইপিএল ২০১৬ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) শনিবারের প্রথম ম্যাচে ক...
সরকারি কলেজের ৮০ শতাংশ শিক্ষকই ঢাকায় থাকতে চান... জেনিফার আলম, সিটিজিবার্তা২৪ডটকম শনিবার, ৩০ এপ্রিল ২০১৬ নুরুল ইসলাম নাহিদ নিজস্ব প্রতিবেদক : সরকারি কলেজের শিক্ষকেরা বদলির ক্ষেত্রে তদবির করে...



Leave a Reply