শুক্রবার থেকে সিজেকেএস-ইস্পাহানি প্রিমিয়ার ক্রিকেট লিগ

ctgbarta24.com
Share

সিজেকেএস-ইস্পাহানি প্রিমিয়ার ক্রিকেট লিগে ২০১৫-১৬ সরাসরি ১২টি দল অংশ নিচ্ছে।

নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম

বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০১৬

শুক্রবার থেকে সিজেকেএস-ইস্পাহানি প্রিমিয়ার ক্রিকেট লিগ

সিজেকেএস-ইস্পাহানী প্রিমিয়ার ক্রিকেট লিগ ২০১৬

চট্টগ্রাম : ইস্পাহানি গ্রুপ অব কোম্পানিজের আর্থিক পৃষ্ঠপোষকতায় শুক্রবার (২৯ এপ্রিল) সকাল ৯টা থেকে মাঠে গড়াচ্ছে সিজেকেএস-ইস্পাহানি প্রিমিয়ার ক্রিকেট লিগ।

আগামীকাল শুক্রবার (২৯ এপ্রিল) এমএ আজিজ স্টেডিয়ামে সকাল নয়টায় লিগের উদ্বোধন করবেন সিটি মেয়র, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহসভাপতি ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। বিশেষ অতিথি থাকবেন ইস্পাহানি গ্রুপের চিফ অপারেটিং অফিসার এনইউএম হুমায়ন।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ডিভেন্ডিং চ্যাম্পিয়ন শহীদ শাহজাহান সংঘ ও প্রথম বিভাগ থেকে প্রিমিয়ারে উঠা মুক্তিযোদ্ধা ক্রীড়াচক্র (লাল)।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) এমএ আজিজ স্টেডিয়ামে সিজেকেএস সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করে এসব তথ্য জানান চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) ক্রিকেট কমিটির সম্পাদক একেএম আবদুল হান্নান আকবর।

এ সময় ফিরিঙ্গিবাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, নির্বাহী কমিটি সদস্য দিদারুল আলম চৌধুরী, জিএম হাসান, শাহাবুদ্দিন মো. জাহাঙ্গীর, মশিউর রহমান, অহিদ সিরাজ চৌধুরী স্বপন, ইস্পাহানি গ্রুপের মহাব্যবস্থাপক মিনহাজ উদ্দিন আহমেদ, ডেপুটি ম্যানেজার আবদুল্লাহ আল মামুন প্রমুখ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, লিগকে আকর্ষণীয় করতে বহিরাগত খেলোয়াড় কোটায় প্রিমিয়ার লিগে সাতজন চট্টগ্রাম জেলার বাইরের কোটাভুক্ত খেলোয়াড় হিসেবে তালিকাভুক্ত করতে পারবে। যেকোনো ম্যাচে সর্বাধিক তিনজন বহিরাগত খেলোয়াড় অংশ নিতে পারবে। কোনো বিদেশি খেলোয়াড় লিগে অংশ নিতে পারবে না।

চট্টগ্রামে প্রথমবারের মতো আয়োজিত প্রিমিয়ার ক্রিকেট লিগে সরাসরি ১২টি দল অংশ নিচ্ছে। দলগুলো হচ্ছে-শহীদ শাহজাহান সংঘ, ইস্পাহানি স্পোর্টিং ক্লাব, চট্টগ্রাম আবাহনী লিমিটেড, এফএমসি স্পোর্টস, রাইজিং স্টার ক্লাব, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সমিতি, শতদল জুনিয়র, সিটি করপোরেশন একাদশ, ব্রাদার্স ইউনিয়ন, কোয়ালিটি স্পোর্টস ক্লাব, শতদল ক্লাব ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র (লাল)।

এবারের লিগে এমএ আজিজ স্টেডিয়াম ও জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম মিলে ৬৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে। বাজেট ১৭ লাখ টাকা। এর মধ্যে নয় লাখ টাকা দেবে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ইস্পাহানি গ্রুপ।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

জন্মদিনের শুভেচ্ছা ডাগ-আউটের হিরো সিমিওনে... রাশেদুল হাসান, সিটিজিবার্তা২৪ডটকম শুক্রবার, ২৯ এপ্রিল ২০১৬ সিমিউনে ক্লাব ফুটবলে বর্তমান বিশ্বের সেরা তিনটা দলের নাম কী কী? সবার না হলেও অন্ত...
‘মহিউদ্দিন ভাই ও বিশিষ্টজনেরা মিথ্যা-বানোয়াট তথ্য ছড়াচ্ছেন’ আজম নাছির... নিউজ ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০১৬ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন চট্টগ্রাম : নগরীতে সম্প্রতি বি...
চট্টগ্রামে ছাত্রলীগের সড়ক অবরোধ নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০১৬ ফাইল ছবি চট্টগ্রাম: নগরীর হাজী মোহাম্মদ মহসীন কলেজে বহিরাগত ছাত্রলীগে কর্মী...
রাতুল-আলাউদ্দিনের ব্যাটে রূপগঞ্জের প্রথম জয়... খেলাডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০১৬ রাতুল-আলাউদ্দিনের ব্যাটে রূপগঞ্জের প্রথম জয় ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগে প্রথম জয় তু...
মোমিনুল-নাদিফের ব্যাটে বৃথা গেলো মুশফিকের সেঞ্চুরি... খেলাডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০১৬ মোমিনুল-নাদিফের ব্যাটে বৃথা গেলো মুশফিকের সেঞ্চুরি ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ক্রিকেট ল...



Leave a Reply