জন্মদিনের শুভেচ্ছা ডাগ-আউটের হিরো সিমিওনে

ctgbarta24.com
Share

রাশেদুল হাসান, সিটিজিবার্তা২৪ডটকম

শুক্রবার, ২৯ এপ্রিল ২০১৬

জন্মদিনের শুভেচ্ছা ডাগ-আউটের হিরো সিমিওনে

সিমিউনে

ক্লাব ফুটবলে বর্তমান বিশ্বের সেরা তিনটা দলের নাম কী কী? সবার না হলেও অন্তত ৯০ ভাগের উত্তর মিলবে! হ্যাঁ সবাই এলোমেলো করে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ আর বায়ার্ন মিউনিখের নাম বলবে!

‘এরপরে আরেকটি প্রশ্ন, এই তিনটি দলকে একই সিজনে হারানো দলটার নাম কি? সহজ উত্তর ডিয়েগো সিমিওনে বাহিনী! অ্যাতলেটিকো মাদ্রিদ না বলে ডিয়েগো সিমিওনে বাহিনীটাই বেশি যুক্তিযুক্ত! অবাক লাগে না একটা দলের চেয়ে কোচের নামটা বেশি উচ্চারিত হওয়ায়?!!😊
ইউরোপীয় ফুটবলের তুরুপের তাস বনে যাওয়া এই কোচের আজ জন্মদিন!’

জন্মদিনের গিফট পেয়েছেন গত রাতে, ‘ পেপ গার্দিওলার বায়ার্ন মিউনিখকে ঘরের মাঠে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে এক পা দিয়ে রেখেছেন। এর আগের ম্যাচে বার্সাকে হারিয়ে সেমি-ফাইনালে উঠেছে তার দল। যেমন তেমন না, টানা ৭ ম্যাচ লুইস এনরিকের কাছে হারের পর এমন এক ম্যাচে এনরিকেকে হারিয়েছেন যার কারণে বার্সার বিদায় হয় ইউসিএল থেকে! আর মৌসুমের শুরুতে রিয়াল মাদ্রিদকে হারিয়েছেন রিয়ালের ঘরের মাঠে গিয়ে! প্রায় নিয়মিত করে ফেলেছেন রিয়ালকে হারানোর ব্যাপারটা!’

‘প্রতি মৌসুমে তার হাতের তৈরি তারকারা ক্লাব ছাড়ে, কিন্তু পরের মৌসুমে ঠিকই দল অ্যাতলেটিকে আগেরচেয়ে আরও বেশি শক্তিশালী করে তুলেন সিমিওনে! এমন একজন মাস্টার মাইন্ড কোচ, একজন ম্যাজিশিয়ান, একজন নির্মাতা, একজন যোদ্ধা ও সর্বোপরি একজন ডিয়েগো সিমিওনে আছেন বলেই তথাকথিত ছোট দলগুলো প্রেরণা পায়, লড়াই করার, এগিয়ে যাওয়ার।’

“জন্মদিনে সিমিওনের জন্য শুভেচ্ছা। শুভ কামনা। আগামী দিনগুলো আরও উজ্জ্বল হোক। ২০১৮ পর্যন্ত অ্যাতলেটিকো মাদ্রিদের ডাগ-আউটেই থাকুক এই ম্যাজিশিয়ান। তারপরের গন্তব্য হোক প্রিয় মাতৃভূমি। যে দলের জার্সিতে খেলেছেন শতাধিক ম্যাচ, যে দলটার সর্বকালের সেরা একাদশে থাকেন যিনি, যে দলের শেষ ট্রফিটা তার হাত ধরে এসেছে সেই পথহারা দলের ডাগ-আউটে দাঁড়িয়ে কিছু জিতিয়ে আসুক। অনেকদিন থিতু হবে প্রিয় আকাশি-সাদা জার্সিতে…”

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

শুক্রবার থেকে সিজেকেএস-ইস্পাহানি প্রিমিয়ার ক্রিকেট লিগ... সিজেকেএস-ইস্পাহানি প্রিমিয়ার ক্রিকেট লিগে ২০১৫-১৬ সরাসরি ১২টি দল অংশ নিচ্ছে। নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০১৬ ...
রাতুল-আলাউদ্দিনের ব্যাটে রূপগঞ্জের প্রথম জয়... খেলাডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০১৬ রাতুল-আলাউদ্দিনের ব্যাটে রূপগঞ্জের প্রথম জয় ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগে প্রথম জয় তু...
মোমিনুল-নাদিফের ব্যাটে বৃথা গেলো মুশফিকের সেঞ্চুরি... খেলাডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০১৬ মোমিনুল-নাদিফের ব্যাটে বৃথা গেলো মুশফিকের সেঞ্চুরি ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ক্রিকেট ল...
তুষার-উইলিয়ামসের ব্যাটে ব্রাদার্সের প্রথম জয়... খেলাডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০১৬ ওয়ালটন প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে অধিনায়ক তুষার ইমরান ও শেন উইলিয়ামসনের ব্যাটিং নৈ...
বায়ার্নকে হারিয়ে ফাইনালে একপা দিলো অ্যাটলেটিকো... খেলাডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০১৬  ম্যাচের ১১ মিনিটে ফার্নান্দেজের থেকে বল পেয়ে একক প্রচেষ্টায় বায়ার্নের ডি-বক্সে প্রবে...



Leave a Reply