শিরোনাম

                                                                                

চট্টগ্রামে আ’লীগ নেতাদের নিয়ে পুলিশের মাদকবিরোধী অভিযান

ctgbarta24.com
Share

নিজস্ব প্রতিবেদক,  সিটিজিবার্তা২৪ডটকম

বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০১৬

চট্টগ্রামে আ'লীগ নেতাদের নিয়ে পুলিশের মাদকবিরোধী অভিযান

ছবিতে দেখা যাচ্ছে: খুলশী থানা (সাধারণ পোশাক পরিহিত) ওসি’র সঙ্গে হেঁটে যাচ্ছেন কাউন্সিলর এফ কবির আহমেদ মানিকসহ স্থানীয় আ’লীগের কয়েকজন নেতাকর্মী।

চট্টগ্রাম: নগরীর লালখান বাজার ওয়ার্ডে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়েছেন চট্টগ্রাম খুলশী থানার ওসি মো.নিজাম উদ্দিন। এসময় এক মাদক বিক্রেতা ‘হাতকাটা পাপ্পু’কে আটক করা হয়।

গতকাল বুধবার (২৭ এপ্রিল) সন্ধ্যা ৬টায় লালখান বাজারের মতিঝর্ণা, পোড়াকলোনি, কুসুমবাগ এবং গরীব উল্লাহ শাহ হাউজিং সোসাইটিতে এ অভিযান চালায় পুলিশ।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশেষ অভিযানে ৩০ জন সদস্য অংশ নেন।

এছাড়া লালখান বাজার ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর এফ কবির আহমদ মানিক, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুম, আওয়ামী লীগ নেতা মাহবুব রহমান, শাহজাহান কোম্পানী, আওয়ামী তরুণ প্রজন্ম লীগ চট্টগ্রাম মহানগর শাখার সহ-সাধারণ সম্পাদক ওয়াসিম উদ্দিন, ওয়ার্ড আওয়ামী লীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হান্নান হীরা, প্রজন্ম একাত্তর পাহাড়তলী ওয়ার্ড শাখার সাঈদুল আলম সুমন, যুবনেতা আনোয়ার, আলমগীর, মোর্শেদ, ওয়াসিম, রাজু, রুবেল ও মুক্তার।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.নিজাম উদ্দিন সংবাদমাধ্যমকে বলেন, অভিযানে শুক্কুর আলী ওরফে হাতকাটা পাপ্পু নামে একজন মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা আছে।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

‘রনি দুই নেতার দূরত্ব নয়, প্রশাসনে জামায়াত এজেন্টদের ষড়যন্ত্রে গ্রেফতার’... ওয়াহিদুল আলম জিমি, সিটিজিবার্তা২৪ডটকম শুক্রবার, ১৩ মে ২০১৬ চট্টগ্রাম: নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নূরুল আজিম রনির গ্রেফতার, দুই বছরের কারাদণ্ড ...
টেকনাফে ৫ সাংবাদিককে কুপিয়ে জখম নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম শুক্রবার, ১৩ মে ২০১৬ কক্সবাজার: সংবাদ সংগ্রহের সময় কক্সবাজারের টেকনাফে ৫ সাংবাদিককে কুপিয়ে জখম করেছে দু...
চটগ্রামে বজ্রপাতে নিহত সাবেক মন্ত্রীর ভাই, বৃষ্টিপাতে রেকর্ড হয়েছে ৬৫ দশমিক ৮ মিলিমিটার... রাশেদুল করিম, সিটিজিবার্তা২৪ডটকম শুক্রবার, ১৩ মে ২০১৬ চট্টগ্রাম : নগরীর বুকে তীব্র তাপদাহের পর শুক্রবার সকাল থেকে নেমে আসে বজ্রসহ বৃষ্টিপাত। দুপ...
লালদীঘির পাড়ে জাল নোটসহ আটক ২ নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম শুক্রবার, ১৩ মে ২০১৬ চট্টগ্রাম: নগরীর লালদীঘির পাড় এলাকা থেকে ১৪ হাজার টাকার জাল নোটসহ দুজনকে আটক করেছে চ...
‘লাখো ছাত্রের নয়নমণি, নুরুল আজিম রনি’ নিউজ ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম শুক্রবার, ১৩ মে ২০১৬ চট্টগ্রাম: ‘লাখো ছাত্রের নয়নমণি, নুরুল আজিম রনি’ স্কুলের শিক্ষার্থীদের কচিকণ্ঠে এমন প্রকম্পি...



Leave a Reply