আইনের আওতায় আনা হবে রিজার্ভ চোরদের

ctgbarta24.com
Share

সংসদে অর্থমন্ত্রী আব্দুল মুহিত

সোমবার, ০২ মে ২০১৬

নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম

আইনের আওতায় আনা হবে রিজার্ভ চোরদের
ঢাকা : জাতীয় সংসদের দশম অধিবেশনে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, ‘বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে অর্থ চুরির ঘটনায় মামলা হয়েছে। তদন্ত কমিটি করা হয়েছে, যা এখনও তদন্তাধীন রয়েছ। এ অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিরা দেশি কিংবা বিদেশি যেই হোক না কেন সবাইকে আইনের আওতায় আনতে সরকার বদ্ধপরিকর।’

সোমবার (০২ মে) বিকেলে দশম জাতীয় সংসদের দশম অধিশেনে ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরীর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘এ ঘটনায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড.আতিউর রহমান গত ১৫ মার্চ পদত্যাগ করেন। এছাড়া বাংলাদেশ ব্যাংকের দু’জন ডেপুটি গভর্নরকে অব্যাহতি দেয়া হয়েছে।’

অর্থমন্ত্রী বলেন, ‘চুরি যাওয়া অর্থের মধ্যে শ্রীলংকায় প্রেরিত অর্থের প্রায় পুরোটাই (১৯.৯৩ মিলিয়ন মার্কিন ডলার) ইতোমধ্যে ফেডারেল রিজার্ভ ব্যাংক, নিউইয়র্কে জমা হয়েছে। এছাড়া ফিলিপাইনে যাওয়া অর্থ ফেরত আনতে ফিলিপাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সরকারের কাজ করছেন।’ এ নিয়ে ফিলিপাইনের সিনেট কমিটির সব শুনানিতে রাষ্ট্রদূত বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন।

বগুড়া-৫ আসনের মো. হাবিবুর রহমানের কর্মসংস্থান ব্যাংকের শাখা নিয়ে করা অপর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘দেশে কর্মসংস্থান ব্যাংকের মোট শাখা ২১২টি। এর মধ্যে জেলা সদরে ৬৪টি, ঢাকা ব্যতীত ঢাকা মহানগরীতে ৬টি এবং উপজেলা সদরে ১৪২টি শাখা রয়েছে।’

মন্ত্রী বলেন, ‘জনগণের দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দেয়ার জন্য শাখা খোলার পরিবর্তে সরকার আধুনিক প্রযুক্তি নির্ভর সেবা চাল করেছে। এর মধ্যে মোবাইল ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিংসহ বিভিন্ন প্রযুক্তি নির্ভর ব্যবস্থা চালু করার ব্যবস্থা নেয়া হয়েছে।’

নারায়নগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মো. নজরুল ইসলাম বাবু’র প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘সব অত্যাধুনিক আন্তঃব্যাংক লেনদেন পদ্ধতির সেবা গ্রাহকের দোরগোরায় পৌঁছে দেয়ার জন্য দেশের অধিকাংশ তফসিলি ব্যাংক অনলাইন ব্যাংকিং ব্যবস্থা চালু করেছে।’

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

আমদানিতে কমছে এলসি খোলা অর্থনীতি ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম সোমবার, ৯ মে ২০১৬ এলসি বিভিন্ন পণ্য আমদানিতে ঋণপত্র (এলসি) খোলার হার কমছে। চলতি অর্থবছরের প্রথম নয় মাসে (জুলা...
বৃষ্টি আইনে আবাহনীকে ২১ রানে হারিয়েছে রূপগঞ্জ... খেলাডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম সোমবার, ৯ মে ২০১৬ ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে সোমবার জয় পেয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। মিরপুর শের...
মুমিনুলের সেঞ্চুরিতে ভিক্টোরিয়ার জয় খেলাডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম সোমবার, ৯ মে ২০১৬ ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডে এক সঙ্গেই জ্বলে উঠলেন মুমিনুল হক এবং আব্দুল মজ...
সড়ক, খাল ও নালার বেহাল দশা, মেয়র ক্ষুদ্ধ... ওয়াহিদুল আলম জিমি,  সিটিজিবার্তা২৪ডটকম সোমবার, ০৯ মে ২০১৬ ১৯ নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড পায়ে হেটে সরেজমিন প্রদর্শন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ...
রনির পাশে কেন্দ্রীয় ছাত্রলীগ নিউজডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম সোমবার, ০৯ মে ২০১৬ চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি চট্টগ্রাম : মহানগর ছাত্রলীগের সাধারণ সম্প...



Leave a Reply