রবিবার, ০৮ মে ২০১৬
সিটিজিবার্তা২৪ডটকম
কক্সবাজার : কক্সবাজার শহরের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি দেলোয়ার হোসেন জান্নুকে একটি বিদেশী অস্ত্র সহ আটক করেছে সদর মডেল থানা পুলিশ।
রোববার রাত ২.৩০ মিনিটের দিকে শহরের টেকপাড়া এলাকা থেকে পুলিশ তাকে আটক করে।
সদর মডেল থানার অপারেশন অফিসার আবদুর রহিম জানান, কক্সবাজার শহর এলাকায় চেকপোস্ট চলাকালে কর্তব্যরত পুলিশ দেখে একটি সিএনজি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে সিএনজিটি ধাওয়া করে তল্লাশী করা হয়। এ সময় কক্সবাজার শহরের টেকপাড়া এলাকার মৃত নুরুল হকের ছেলে দেলোয়ার হোসেন জান্নুকে একটি বিদেশী অস্ত্র ও ২টি ম্যাগাজিন সহ আটক করা হয়।এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।মামলা নং ১৮।
কক্সবাজার সদর মডেল থানার ওসি আসলাম হোসেন আটকের সত্যতা নিশ্চিত করেছেন ।
আওয়ামীলীগ নেতা জান্নু ইয়াবাসহ চট্রগ্রাম জেলার লোহাগাড়া থানায় আটক হয়েছিল এবং থানায় তার বিরুদ্ধে দস্যুতা মামলাও রয়েছে বলে জানা যায়।
