চট্টগ্রামের বৌবাজারে সন্ত্রাসী নিয়াজ কাজেমী গ্রেফতার

রবিবার,২২ নভেম্বর ২০১৫

সিটিজিবার্তা ২৪ ডটকম

আটকচট্টগ্রাম প্রতিনিধি : আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মারামারির ঘটনায় নগরীর বৌ বাজারের ত্রাস হিসেবে পরিচিত নিয়াজ কাজেমীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার রাতে বাকলিয়া থানা পুলিশ বৌ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

নিয়াজ ‍কাজেমী বৌ বাজার এলাকায় মাদক ব্যবসা, আধিপত্য বিস্তার নিয়ে মারামারির সঙ্গে যুক্ত। তার বিরুদ্ধে চাঁদাবাজি-হত্যাসহ পাঁচটি মামলা রয়েছে।

বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, ‘আধিপত্য বিস্তার নিয়ে শনিবার সন্ধ্যায় বৌ বাজার এলাকায় নিয়াজ কাজেমীর গ্রুপের সঙ্গে অন্য একটি গ্রুপের মারামারি হয়। এ ঘটনায় পুলিশ রাতে তাকে গ্রেফতার করে।’

তিনি বলেন, ‘এ ব্যাপারে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। আপাতত তাকে ৫৪ ধারায় গ্রেফতার দেখানো হয়েছে।’

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

জন মন্তব্যকারী




Leave a Reply

Inline