প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে ছাত্রলীগের আনন্দ মিছিল

সাকার ফাঁসির রায় কার্যকর করায় , চট্টগ্রামবাসীর প্রত্যাশা পূরণ হল

বুধবার, ২৫ নভেম্বর, ২০১৫

সিটিজিবার্তা২৪ডটকম

hajera-toju-digri-clg

চট্টগ্রাম ঃ  চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি ও হাজেরা-তজু বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ফারুক ইসলাম বলেন- আওয়ামী সরকার নির্বাচনী প্রধান প্রতিশ্র“তি অনুযায়ী চিহ্নিত যুদ্ধাপরাধীদের বিচারের সম্মুখীন করেন। যারা ৭১এ হত্যা, ধর্ষন, লুটপাটসহ বাঙ্গালীর উপর অমানবিক অত্যাচার চালিয়েছে, ১৬ কোটি বাঙ্গালী তাদের বিচার দেখার অপেক্ষায় ছিল দীর্ঘদিন যাবত। জাতির সেই প্রত্যাশা পূরণ করতে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সাহসিকতার সাথে বিচার প্রক্রিয়া শুরু করেন। সাকা চৌধুরী ও মুজাহিদের ফাঁসির রায় কার্যকর করার মাধ্যমে বাঙ্গালী জাতি কলঙ্ক মুচনে আরো এক ধাপ এগিয়ে গেল। বিগত জোট সরকার আমলে জামায়াত-শিবির চক্র একযোগে ৬৪ জেলায় বোমা হামলা, বিচারকদের বোমা মেরে হত্যা, সাম্প্রদায়িকতা বিরোধী সাংবাদিকদের হত্যাকান্ড, ২১শে আগষ্ট গ্রেনেড হামলাসহ যে ধ্বংসাত্মক কর্মকান্ড চালিয়েছিল তা এ দেশের মানুষ এখনো ভুলতে পারেনি। বিএনপির পৃষ্ঠপোষকতায় জামায়াত-শিবির পুনরায় নৈরাজ্য চালানোর অপচেষ্টায় লিপ্ত। বিএনপি-জামায়াতের অতীত নৈরাজ্যে স্পষ্ট, তারা এদেশের গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালাচ্ছে। ৭১’র পরাজিত এই অপশক্তি এদেশকে জঙ্গীদের ঘাঁটিতে পরিণত করতে চায়। সাকা চৌধুরীর ফাঁসির রায় কার্যকর করার মাধ্যমে চট্টগ্রামবাসী কলঙ্কমুক্ত হল। চিহ্নিত যুদ্ধাপরাধী সাকা চৌধুরী ও মুজাহিদের ফাঁসির রায় কার্যকর হওয়ায় চট্টগ্রামবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে হাজেরা-তজু বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ আয়োজিত আনন্দ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

হাজেরা-তজু বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শুভ দাশের সভাপতিত্বে কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি ও হাজেরা-তজু বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ফারুক ইসলাম, বিশেষ অতিথি সাবেক ছাত্রনেতা নাজিম উদ্দিন চৌধুরী, আবু তালেব সানি। কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাবের আলমের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন- দীপু বড়–য়া, সাজ্জাদ হোসেন বাপ্পী, আবু মাসুদ করিম, অলি বড়–য়া, মামুন চৌধুরী, শাহরিয়ার নাফিজ, সাইফ রুবেল, ওমর ফারুক রুবেল, আহনাফ তাহমিদ চৌধুরী সিফাত, আশরাফুল আলম অভি, রাশেদুল ইসলাম হৃদয়, আলাউদ্দিন মাহমুদ আলো, রুবেল দেওয়ানজী, আকাশ শিকদার, আবদুল্লা হাসান সাঈদ প্রমুখ। আনন্দ মিছিল ও সমাবেশ শেষে নেতা-কর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

জন মন্তব্যকারী




Leave a Reply

Inline