আবুল কাশেম মাস্টারের দাফন সম্পন্ন

বুধবার, ২৫ নভেম্বর, ২০১৫

abul-kashem-master-janaja

সিটিজিবার্তা২৪ডটকম

চট্টগ্রাম : চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সীতাকুণ্ড (চট্টগ্রাম-৪) আসনের সাবেক সাংসদ আবুল কাশেম মাস্টারের দাফন সম্পন্ন হয়েছে।

বুধবার বিকেল সাড়ে ৪ টায় ছলিমপুরস্থ পারিবারিক করবস্থানে তাক দাফন করা হয়। এরআগে মঙ্গলবার দুটা ৩৫ মিনিটে বাধ্যকজনিত কারণে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি মুত্যু বরণ করেন।

এর আগে বুধবার সকাল ১০ টার দিকে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মরহুমের প্রথম নামাজের জানাজা, বেলা ৩টায় সীতাকুণ্ড সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ২য় জানাজা এবং বাদে আছর নিজ বাড়িতে ৩য় জানাজা শেষে ছলিমপুরস্থ পারিবারিক ববরস্থানে দাফন সম্পন্ন হয়।

সীতাকুণ্ড সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জানাজায় অংশগ্রহন করেন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক ও  চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক এম এ সালাম, সীতাকুণ্ডের স্থানীয় সাংসদ দিদারুল আলম, মীর উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দিন, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার হাফিজ আকতার, জাপা নেতা দিদারুল কবির দিদার, সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান ও মরহুমের বড়পুত্র এসএম আল মামুনসহ অন্যান্য পুত্ররা ও পরিবারের লোকজন, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া, দিদারুল ইসলাম মাহমুদ চৌধুরীসহ সীতাকেুণ্ডের সর্বস্তরের জনসাধারন এ সময় উপস্থিত ছিলেন।

জানাজা শেষে সীতাকুণ্ড প্রেসক্লাব নেতৃবৃন্দ ও সীতাকুণ্ডের বিভিন্ন সামাজিক রাজনৈতিক ও সংগঠনের নেতারা মরহুম আবুল কাশেম মস্টারের মরদেহে পুষ্পস্তবক দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। জানাজার পূর্বে সীতাকুণ্ড মডেল থানার ওসি ইফতেখার হাসানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল কাসেম মাষ্টারকে গার্ড অবু অনার প্রদান করেন।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

জন মন্তব্যকারী




Leave a Reply

Inline