রবিবার, ২২ নভেম্বর ২০১৫
সিটিজিবার্তা ২৪ ডটকম
স্টাফ রিপোর্টার : চট্টগ্রাম মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে ঐতিহাসিক প্যারেড ময়দানে বাদ আছর এক গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজা পূর্ব সমাবেশে জামায়াত নেতৃবৃন্দ বলেন, জাতীয় নেতা ও সাবেক মন্ত্রী হিসাবে ন্যায় ও সত্যের পথে ছাত্রজীবন থেকেই দেশ ও জাতির কল্যাণে সততা, দক্ষতা, যোগ্যতার সাথে দায়িত্ব পালন করে দুর্ণীতিমুক্ত দেশ ও সমাজ গঠনে অনেক ভূমিকা পালন করেছেন। সরকার রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে জামায়াতকে নেতৃত্বশূণ্য করার জন্য ষড়যন্ত্র মূলকভাবে হত্যা করেছে। এভাবে জাতীয় নেতা ও ইসলামী আন্দোলনের নেতৃত্বকে হত্যা করে জাতির মুক্তি আন্দোলনকে স্তদ্ধ করা যাবে না।
নেতৃবৃন্দ বলেন, তিনি একজন সৎ, যোগ্য ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ। দেশের গণতান্ত্রিক আন্দোলনে তিনি ঐতিহাসিক ভূমিকা পালন করেছিলেন। তাঁর বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে। তিনি ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন। ইসলামী আন্দোলনে নেতৃত্ব দেওয়াই ছিল তাঁর অপরাধ। নেতৃবৃন্দ জামায়াত নেতা শহীদ আলী আহসান মোঃ মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দীন কাদের চৌধুরী এর রক্তের বদলায় আল্লাহর জমিনে ইসলামকে বিজয়ী করে এর বদলা নেয়ার জন্য ইসলামী আন্দোলনের কর্মীদের জনগণকে সাথে নিয়ে আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উদাত্ত আহবান জানান।
জানাজায় ইমামতি ও মোনাজাত পরিচালনা করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মুমিনুল হক চৌধুরী ও জানাজা শেষে কুনুতে নাযেলা পাঠ করেন নগর জামায়াতের সেক্রেটারী মুহাম্মদ নজরুল ইসলাম।
জানাজা শেষে নেতৃবৃন্দ আগামীকাল ২৩ শে নভেম্বর সকাল-সন্ধ্যা হরতাল সফল করার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহবান জানান।
সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন