ফুটবলে আসছে ‘ফ্র্যাঞ্চাইজি’ যুগ

মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০১৫

খেলা ডেস্ক

 ফুটবলে আসছে ‘ফ্র্যাঞ্চাইজি’ যুগ

সিটিজিবার্তা২৪ডটকমবাংলাদেশের ফুটবলে শুরু হতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজি যুগ। আগামী বছর আগস্টে ভারতের ‘ইন্ডিয়ান সুপার লিগের’ (আইএসএল) আদলে বাংলাদেশে মাঠে গড়াতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজি-ভিত্তিক ফুটবল লিগের আসর।

মঙ্গলবার সকালে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিনের গুলশানের বাসায় ফ্র্যাঞ্চাইজি ফুটবল লিগ নিয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক সূত্র জানিয়েছে দেশব্যাপী ফুটবলকে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ফ্র্যাঞ্চাইজি ফুটবল লিগের খেলাগুলো অনুষ্ঠিত হবে দেশের বিভিন্ন বিভাগীয় শহরে।

ইউকে সকার লিগ নামের একটি ব্রিটেন-ভিত্তিক প্রতিষ্ঠান বেশ কিছু দিন আগেই বাফুফেকে এ ব্যাপারে প্রস্তাব দিয়েছিল। আগামী বছর অনুষ্ঠেয় এই ফ্র্যাঞ্চাইজি লিগের আয়োজনে বাফুফের সঙ্গে এই ইউকে সকাল লিগ তো থাকছেই, সঙ্গে থাকছে ভারতের সেলিব্রেটি ম্যানেজমেন্ট গ্রুপ (সিএমজি) ও বাংলাদেশের ব্যবসায়িক গোষ্ঠী সাইফ পাওয়ারটেক।

দেশের বিভিন্ন বিভাগের ফ্র্যাঞ্চাইজি নিয়েই এই ফুটবল লিগটি আয়োজিত হবে। এ ব্যাপারে বিস্তারিত জানাবেন বাফুফে সভাপতি নিজেই।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

জন মন্তব্যকারী




Leave a Reply

Inline