মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০১৫
সিটিজিবার্তা ২৪ ডটকম
আন্তর্জাতিক সংবাদ : মিয়ানমারে একটি বিস্ফোরণের ঘটনায় ৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে সাত জন। দেশটির হাখা শহরের একটি বাড়িতে সোমবার বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
রাজধানীতে অবস্থিত শহরটিতে সোমবার রাতের দিকে দুর্ঘটনা ঘটেছিল। শহরটি বাংলাদেশ ও ভারতের সীমান্তে অবস্থিত। এটি মিয়ানমারের একটি দরিদ্র শহর।
থান কিয়াও হিতায় নামে শহরের স্থানীয় পুলিশ কর্মকর্তা এএফপিকে টেলিফোনে জানিয়েছেন, বিস্ফোরণে ছয় জনের মৃত্যু হয়েছে। আহত সাত জনকে হাখার স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি জানিয়েছেন, বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি। তবে গান পাউডার বা কোনো বিস্ফোরক দ্রব্যের কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ওই বিস্ফোরণে একটি শিশুরও মৃত্যু হয়েছে। বিস্ফোরণটি এতোটাই তীব্র ছিল যে, এটি একটি বাড়িকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। ওই বিস্ফোরণের কারণে আশেপাশের বাড়িঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে।
সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন