নারায়ণগঞ্জে সাব-রেজিস্টারের বিরুদ্ধে দুদকের মামলা

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০১৫ 

সিটিজিবার্তা ২৪ ডটকম

 

DDKজেলা প্রতিনিধি : নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের প্রাক্তন সাব-রেজিস্টার শেখ হাসান আলীর সোয়া কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অনুসন্ধানে বিষয়টি প্রামাণিত হওয়ায় তার বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি।

মঙ্গলবার দুপুরে রাজধানীর রমনা মডেল থানায় এ মামলা (মামলা নং-৪৩) দায়ের করা হয়। দুদকের উপপরিচালক মো. হেলাল উদ্দিন শরীফ বাদী হয়ে তার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রাক্তন সাব-রেজিস্টার শেখ হাসান আলীর ১ কোটি ২৪ লাখ ১১ হাজার ৬৩০ টাকা অবৈধ সম্পদের খোঁজ পাওয়া যায়। এর মধ্যে ৬৮ লাখ ৫৫ হাজার ৬৩৯ টাকার সম্পদের বিষয়ে কমিশনে তিনি মিথ্যা বিবৃতি দিয়েছেন এবং এর বাইরে দুদকের অনুসন্ধানে আরো ৫৫ লাখ ৫৫ হাজার ৯৯১ টাকার জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ পাওয়া গেছে।

২০১৩ সালে প্রাক্তন সাব রেজিস্টার শেখ হাসান আলীর বিরুদ্ধে অবৈধ সম্পদের অভিযোগ আমলে নিয়ে অনুসন্ধানে নামে দুদক। দীর্ঘদিন অভিযোগটি ফাইলচাপা থাকার পর দুদকের অনিষ্পন্ন সেল থেকে দ্রুত নিস্পত্তির জন্য অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ করা হয়। অনুসন্ধানে অবৈধ সম্পদ অর্জনের বিষয়টি প্রমাণিত হওয়ায় দুদক আইন-২০০৪ এর ২৬(২) ও ২ (১) ধারায় মামলাটি দায়ের করা হয়।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

জন মন্তব্যকারী




Leave a Reply

Inline