বুধবার, ২৫ নভেম্বর ২০১৫
সিটিজিবার্তা ২৪ ডটকম
স্টাফ রিপোর্টার : বিডিআর বিদ্রোহ মামলার সাজাপ্রাপ্ত আসামি সৈনিক আবদুল মান্নান (৩০) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার পিতার নাম আবদুল মজিদ। বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের আলদিয়ার চর গ্রামে।
নিহতের চাচাত ভাই হযরত আলী জানান, মান্নান বিডিআর বিদ্রোহ মামলার সাজাপ্রাপ্ত আসামি। এ মামলায় তার সাড়ে ৪ বছর সাজা হয়। সাজা শেষ হতে আর মাত্র ১৪ দিন বাকি ছিল।
তিনি আরো জানান, গত কয়েকদিন যাবৎ তিনি শারিরীকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে মঙ্গলবার রাত ৮টার দিকে কেন্দ্রীয় কারাগার থেকে ঢামেকে ভর্তি করা হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।