‘লিমন ছাত্রলীগের কোনো স্তরের নেতা কিংবা কর্মী নয়’ এস এম জাকির হোসেন

বুধবার, ২৫ নভেম্বর, ২০১৫

সিটিজিবার্তা২৪ডটকম

BCL-Logo-CTGBARTA24

চট্টগ্রাম : সিআরবির জোড়া খুনের মামলায় চার্জশীটভূক্ত প্রধান আসামি ছাত্রলীগের বহিস্কৃত সহ সম্পাদক সাইফুল আলম লিমনকে গ্রেপ্তার করার খবরে নিন্দা জানিয়ে চবি ছাত্রলীগের সভাপতির দেয়া মুক্তি দাবির বিষয়টি ছাত্রলীগের নয়, এটি একান্তই আলমগীর টিপুর ব্যক্তিগত। এমনটিই জানিয়েছেন কেন্দ্রিয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন।

বুধবার সন্ধ্যায় এনায়েত বাজার ওয়ার্ড এলাকার বাসা থেকে লিমন র‌্যাবের হাতে গ্রেপ্তার হয়েছে এমন খবর প্রকাশিত হওয়ার পর সন্ধ্যা ৭টা ৮ মিনিটে পাঠানো এক বিবৃতিতে লিমনের মুক্তি দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু।

যিনি লিমনের সাথে জোড়া খুনের মামলার অভিযোগপত্রভূক্ত আসামি এবং দু’জনইে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র আ জ ম নাছির উদ্দিনের অনুসারী।

টিপু স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো ওই বিবৃতিতে বলেন, ‘মিথ্যা মামলায় চবির সাবেক মেধাবী ছাত্র ও ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক সাইফুল আলম লিমনকে র‌্যাব অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে। এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তার মুক্তি দাবি করছি।’

যদিও লিমনকে ছাত্রলীগের কোানো পর্যায়ের কর্মী মানতেও নারাজ কেন্দ্রিয় ছাত্রলীগ। এরআগেও সিআরবিতে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় লিমনের নামের আগে ছাত্রলীগের নাম আসায় এ নিয়ে নগর ছাত্রলীগের আপত্তির মুখে কেন্দ্রিয় ছাত্রলীগ বিষয়টি স্পষ্ট করেছে। লিমন ছাত্রলীগের কোনো পর্যায়ের কোনো কর্মী নয়, গত মাসে এমন জানিয়ে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র আ জ ম নাছির উদ্দিনকে একটি পত্র দিয়ে দিয়েছিলেন কেন্দ্রিয় ছাত্রলীগের নেতৃবৃন্দ।

এরপরও চবি ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু বহিস্কৃত ছাত্রলীগ নেতা সাইফুল আলম লিমনের মুক্তি দাবিতে চবি ছাত্রলীগের ব্যানারকে ব্যবহার করেছে। এ প্রসঙ্গে কেন্দ্রিয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন সংবাদমাধ্যমকে বলেন, ‘লিমন ছাত্রলীগের কোনো স্তরের নেতা কিংবা কর্মী নয়। তিনি আমাদের আগের কমিটির হাতে বহিস্কৃত হয়েছেন। আপনি খবর নিয়ে দেখেন তিনি যুবলীগ করছেন। এখন চবি ছাত্রলীগ সভাপতি যদি তার মুক্তি দাবি করে সেটি তার একান্তই ব্যক্তিগত। সেই বিবৃতিতে চবি ছাত্রলীগের সেক্রেটারি স্বাক্ষর করেননি। তাই লিমনের মুক্তি চেয়ে টিপুর পাঠানো বিবৃতিটি ছাত্রলীগের নয়, টিপুর ব্যক্তিগত হিসেবেই গণ্য হবে।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

জন মন্তব্যকারী




One thought on “‘লিমন ছাত্রলীগের কোনো স্তরের নেতা কিংবা কর্মী নয়’ এস এম জাকির হোসেন

Leave a Reply

Inline