রামুতে পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

বুধবার, ২৫ নভেম্বর ২০১৫

সিটিজিবার্তা২৪ডটকম 

dubeবিশেষ প্রতিবেদক, রামু : রামুতে পানিতে ডুবে প্রাণ হারিয়েছে ৩ বছরের শিশু মোহাম্মদ সাজিদ।

বুধবার (২৫ নভেম্বর) বিকাল তিনটায় রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের সাতঘরিয়াপাড়ায় এ ঘটনা ঘটে। মোহাম্মদ সাজিদ ওই এলাকার মো. জাফর আলমের ছেলে।

স্থানীয় বাসিন্দা মাহবুব আলম এবং শিশুটির চাচা সাহাব উদ্দিন জানিয়েছেন, বিকাল তিনটার দিকে মোহাম্মদ সাজিদ প্রতিবেশী কয়েকজন শিশুর সাথে খেলা করছিলো। একপর্যায়ে অসাবধানতাবশত সাজিদ পার্শ্ববর্তী একটি গভীর জলাশয়ে পড়ে যায়। স্থানীয় লোকজন তাৎক্ষনিক শিশুটিকে উদ্ধারের তৎপরতা শুরু করে। প্রায় একঘন্টা পর ওই জলাশয় থেকে শিশু সাজিদকে উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হলে সেখানে কর্তব্যরত  চিকিৎসক শিশুটিকে মৃত বলে জানান।

জানা গেছে, ইটভাটায় মাটি নেয়ার ফলে ওই জলাশয় (ডোবা) সৃষ্টি হয়েছে। শিশুটির মৃত্যুতে এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে। গতকাল বুধবার বাদে এশা নামাজে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে শিশু সাজিদকে দাফন করা হয়।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

জন মন্তব্যকারী




Leave a Reply

Inline