Friday,10 Nov 2017
Ctgbarta24.com
ইন্দো-বাংলা অনূর্ধ্ব-১৬ ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে আজ শুক্রবার (১০ নভেম্বর) ভারতের উদ্দেশ্যে যাত্রা করেছেন ব্রাইট ক্রিকেট একাডেমী ও রাইজিং ক্রিকেট একাডেমী।
ব্রাইট ক্রিকেট একাডেমীরর সার্বিক দায়িত্বে আছেন একাডেমীরর সিনিয়র কোচ এস এম মর্তুজা রায়হান মিঠু এবং রাইজিং ক্রিকেট একাডেমীর সার্বিক দায়িত্বে আছেন কোচ আজিম উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি বিশিষ্ট ক্রীড়া সংগঠক জনাব আলী আব্বাস, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক আমিনুল ইসলাম।










