খুলনা-যশোর মহাসড়কে বাসের চাপায় পিষ্ট হয়ে সাংবাদিক নিহত

শুক্রবার,১৫ অক্টোবর ২০১৬

img_7630খুলনা : সোহাগ পরিবহনের একটি বাসের চাপায় পিষ্ট হয়ে মো. জাহাঙ্গীর নামে স্থানীয় এক সাংবাদিক নিহত হয়েছেন।

শুক্রবার (১৪ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে খুলনা-যশোর মহাসড়কের মানিকতলায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর থেকে এই সড়কে যানবহন চলাচল দুপুর ২টা পর্যন্ত বন্ধ থাকার কথা ঘোষণা করা হয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, ঢাকা থেকে দ্রুত গতিসম্পন্ন সোহাগ পরিবহনের বাস বিপরীত দিকে থেকে আসা মোটরসাইকেল চালক জাহাঙ্গীর হোসেনকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা বাসের নাম্বারটি লিখে রাখায় পরবর্তীতে সোনাডাঙ্গা বাস টার্মিনাল হতে বাসটি আটক করা হয়েছে। তবে চালক বা তার সহযোগীদের পাওয়া যায়নি।

দুর্ঘটনার পর উত্তেজিত জনতা খুলনা–যশোর সড়ক বন্ধ করে দেয়। পরে সহকারী পুলিশ কমিশনার কামরুজ্জানের আশ্বাসের পরিপ্রেক্ষিতে দুপুর ২টা পর্যন্ত এই সড়কে বাস-ট্রাক চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত জানানো হয়।

উল্লেখ্য, নিহত জাহাঙ্গীর হোসেন যশোরের নওয়াপাড়া থেকে প্রকাশিত দৈনিক নওয়াপাড়া স্থানীয় প্রতিনিধি এবং রেন্ট-এ কার ব্যবসায়ী। তার বাসা খুলনার দৌলতপুর থানাধীন সেনপাড়ায়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *