চট্টগ্রামে বিশেষ অভিযানে আটক ৫৫

সোমবার, ২৩ নভেম্বর ২০১৫

সিটিজিবার্তা ২৪ ডটকম 

atukস্টাফ রিপোর্টার, চট্রগ্রাম : চট্টগ্রামে বিভিন্ন মামলার আসমীসহ ৫৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার দিবাগত রাতে জেলা পুলিশের বিশেষ টিম এ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে। অভিযানে ৬৬০ পিস ইয়াবা ও ৩১ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মুহাম্মদ নাইমুল হাছান, বিশেষ অভিযানে সীতাকুণ্ড থেকে জামায়াতের এক কর্মীকে গ্রপ্তার করা হয়েছে। এছাড়া চন্দনাইশ ও সাতকানিয়া থেকে ৬৬০ পিস ইয়াবা ও ৩১ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

গ্রেপ্তাকৃতদের মধ্যে নিয়মিত মামলায় ২৩ জন এবং সাজা পরোয়ানামূলে ৩১ জন আসামি রয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


CAPTCHA Image
Reload Image