টেকনাফে সিরাজ মেম্বারকে গুলি করে হত্যা মামলার আসামী নজির ডাকাত গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম

রবিবার, ১০ জুলাই ২০১৬

টেকনাফে সিরাজ মেম্বারকে গুলি করে হত্যা মামলার আসামী নজির ডাকাত গ্রেফতার

গ্রেফতারকৃত নজির ডাকাত

টেকনাফে আওয়ামী লীগ নেতা সিরাজ মেম্বারকে গুলি করে হত্যা মামলার আসামী নজির আহম্মদ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

সে কুতুবদিয়ার কামাল হাজী পাড়া ও টেকনাফ পৌরসভার চৌধুরী পাড়ার মৃত আব্দুল জলিলের ছেলে বলে জানা গেছে।

রবিবার (১০ জুলাই) সন্ধ্যায় টেকনাফ থানা পুলিশের সেকেন্ড অফিসার এস আই কাঞ্চন কান্তি দাশের নেতৃত্বে পৌরসভার উত্তর জালিয়াপাড়া এলাকা থেকে তাকেগ্রেফতার করা হয়।

এ সময় কুতুবদিয়া এলাকার আরো দুই সন্দেহজনক সহযোগীকে আটক করে থানায় নিয়ে আসা হয়। তবে আটককৃত সহযোগীদের ব্যাপারে তদন্ত করে পরবর্তীতে ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানিয়েছেন এস আই কাঞ্চন কান্তি দাশ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *