Monday,06 Nov 2017
Ctgbarta24.com
চট্টগ্রাম ঃ নগরীতে টাকা ছিনতাই করে পালানোর সময় এক যুবককে ধরে পুলিশে দিয়েছে জনতা।
আজ সোমবার দুপুরে কোতোয়ালি থানার আনসার ক্লাব এলাকায় এক ব্যক্তির টাকা ছিনিয়ে পালোনোর সময় এ ঘটনা ঘটে বলে জানান চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালি জোন) জাহাঙ্গীর আলম।
তিনি বলেন,” চট্টগ্রামের শিল্প প্রতিষ্ঠান এস আলম গ্রুপের এক কর্মকর্তা আসাদগঞ্জ এলাকার তাদের প্রতিষ্ঠানের পাঁচ লাখ ৩৫ হাজার টাকা নিয়ে সহযোগী একটি প্রতিষ্ঠানে যাচ্ছিলেন। পথে আনসার ক্লাব এলাকায় ওই ব্যক্তিকে আটকে জুয়েল ও তার চার সহযোগী টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ধাওয়া করে টাকার ব্যাগসহ জুয়েলকে ধরে পুলিশে দেয়।”
জুয়েলের সঙ্গে থাকা অন্যদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান পুলিশ কর্মকর্তা জাহাঙ্গীর।
টাকা ছিনতাইয়ের সময় আটক জুয়েল এর আগে একবার অটোরিকশা চুরি করে পালানোর সময়ও স্থানীয়দের হাতে আটক হয়েছিল বলে জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছেন তিনি।
২০১৪ সালে পটিয়ার শান্তির হাট থেকে আটক হয়ে প্রায় ১৮ মাস কারাগারে থাকার গত বছর জামিনে বের হয়ে আসেন জুয়েল।
সহকারী পুলিশ কমিশনার জাহাঙ্গীর জানান, টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় জুয়েলসহ অন্যদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।









