Saturday,09 September 2017
Ctgbarta24.com
নুরুল হোসাইন, টেকনাফ : ত্রাণমন্ত্রী মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম জানান, টেকনাফে রোহিঙ্গাদের জন্য ৪০ একর জমি ও খাবারের ব্যবস্হা ও পারষ্পরিক আলোচনার মাধ্যমে অতি অল্প সময়ের মধ্যে রোহিঙ্গা সমস্যার সমাধান হবে। বাংলাদেশ প্রতিবেশী দেশসহ সকলের সাথে সুসম্পর্কে বিশ্বাস করে। আলাপ আলোচনা ও পারষ্পরিক বোঝাপড়ার মাধ্যমে, অতি অল্প সময়ের মধ্যে এ সংকটের সমাধান হবে বলে জানান তিনি।
আজ শনিবার সকাল ১১ টার দিকে টেকনাফ উপজেলায় হৃীলা নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে এসব কথা বলেন । এ সময় তিনি আরো বলেন, প্রায় ৩ লক্ষাধিক বিদেশী মানুষের আশ্রয়দান বাংলাদেশের জন্য কষ্টকর হলেও মানবিক সংকটে সাময়িক সময়ের জন্য সীমান্তবর্তী এলাকায় আশ্রয়ের ব্যবস্থা করা হচ্ছে। তিনি আরো বলেন রোহিঙ্গাদের থাকার জন্য ৪০ একর জমি নির্ধারণ ও খাবারের ব্যবস্হা করা হচ্ছে।
এসময় উপস্হিত ছিলেন, উখিয়া-টেকনাফের সাংসদ আলহাজ্ব আব্দুর রহমান বদি, উখিয়া সার্কেল এএসপি চাউলা মারমা, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহম্মদ, উপজেলা নির্বাহী অফিসার জাহেদ হোসেন ছিদ্দিক, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃমাইন উদ্দীন খান।









