Thursday,25 May 2017
Ctgbarta24.com
মনিরুজজামান মানিক : কথা ছিল সম অধিকারের,আদিকাল থেকে নারীদের আন্দোলনটাও ছিল পুরুষের সমান অধিকার আদায় করার । অর্থ্যাৎ পৃথিবীর সকল অধিকার নারী পুরুষেরর জন্য ফিফটি ফিফটি সমভাগে বিভাজিত হইবে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, কিছু কিছু ক্ষেত্রে নারীরা সমঅধিকার লাভের পরও তারা তৃপ্ত নহেন । জানিনা নারীগন এক তৃতীয়াংশ অধিকার ভোগের স্বপ্ন দেখছেন কিনা ?
বাস্তবতার নিরীখে পুরুষের ক্ষমতা হ্রাস হওয়ার সাথে সাথে পুরুষের আত্ম মর্যদাও ক্ষুন্ন হয়েছে। সময়ের কাছে নারী পুরুষ পরাজিত করে সমঅধিকারের নামে নারী কর্তৃক পুরুষ চরমভাবে নির্যাতিত হচ্ছে। আমাদের দেশে নারীর অধিকার প্রতিষ্ঠায় সরকার ও মানবিক পুরুষরা বিশেষ ভূমিকা রাখছে। নারীর অধিকার পূনরুদ্ধারের সাথে সাথে মমতাময়ী নারী কর্তৃক পুরুষ নির্যাতনের মাত্রা দিন দিন ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। প্রচলিত ধারায় নারী নির্যাতের বিষয়টি পরিবার সমাজ থেকে প্রচারিত প্রকাশিত হয়ে রাষ্ট্রীয় ইস্যুতে পরিনত হচ্ছে। দিন দিন নারী নির্যাতনের মামলা আদালতে জট বাধছে। অপ্রত্যাশিত নারী নির্যাতনে খবর যখন পত্র পত্রিকার শিরোনামে পরিনত হয়,তখন মহামান্য আদালত রাষ্ট্রকে কালক্ষ্যাপনের সুযোগ না দিয়ে ইচ্ছা প্রণোদিত হয়ে নারীর পাশে দাড়ায় ।
পরিবার সমাজ রাষ্ট্রের নৈতিক দায়িত্বকে পুঁজি করে কিছু সংখ্যক প্রবঞ্চনাকারী নারী অসহায় ভদ্র পুরুষকে সময়ে অসময়ে নির্যাতন করছে। পারিবারিক দায় দায়িত্ব পালন না করে উল্টো পুরুষকে মিথ্যা অভিযোগে অভিযুক্ত করছে। নির্যাতনের মাত্রা যতই অমানবিক হউক পুরুষ কাউকে মুখ ফুটিয়ে বলতে পারছে না। পুরুষ কি কান্না করে নির্যাতনের খবর রাষ্ট্র করতে পারবে ? নাকি ভয়ংকর নির্যাতনের খবর আদালত পর্যন্ত গড়াবে ? নাকি পুরুষ বিলাপ করে তার পুরুষত্ব হারাবে ? ধর্ষক নিপীড়ক লম্পট দোষী পুরুষের বিচার আগেও হয়েছে,ভবিষ্যতেও হবে। শুধু ধরা ছোঁয়ার বাহিরে আছে ঐসব ঠগবাজ ভদ্রবেশী ললনারা !
কর্মজীবনে নারী নির্যাতনের অনেক ঘটনা সচক্ষে প্রত্যক্ষ করার সুযোগ হলেও,পুরুয় নির্যাতনের বিষয়টি, ছিল অজানা ও ধোঁয়াশা। পুরুষ নিপীড়নের খবর লোকে মুখে প্রচারিত হলেও কোন পুরুষ নারীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানা পুলিশের দ্বারস্ত হতে শুনিনি।
যে পুরুষ তার মা নারীকে ভালবাসে সে কখনো নারী জাতিকে অপমান করতে পারেনা,আর যে নারী তার বাবা পুরুষকে ভালবাসে, সে ও কখনও পুরুষ জাতিকে নির্যাতন করতে পারেনা। নারীর প্রতি অবহেলা অপমানের আইনানুগ বিচার হলেও,পুরুষকে নিপীড়ন নির্যাতনের বিচার কেন নিরবে কাঁদবে ?
অতএব,হে পুরুষ মুছে ফেল চোখের জল,নারীকে প্রাপ্য মর্যদা দিয়ে জেগে উঠো অসৎ প্রতারক প্রবঞ্চক অবিবেচক নারীর সকল প্রকার অন্যায় অপকর্মের বিরুদ্ধে।



