BREAKING NEWS
Search

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে আপনারা শিক্ষার্থীদের কী শিক্ষা দিচ্ছেন?

Wednesday,24 May 2017

Ctgbarta24.com : অধ্যাপক আবদুল মান্নান বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান তিনি কী লিখছেন? তিনি একজন শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক! নারীদের নিয়ে তিনি এমন মন্তব্য করছেন,২০১৭ সালে!! এমন মন্তব্য উল্লেখ করে সিনিয়র সাংবাদিক গোলাম মোর্তোজা তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। তাঁর দেওয়া স্ট্যাটাসটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো।

অধ্যাপক আবদুল মান্নান বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান। শিক্ষা নিয়ে কিছু লেখেন কিনা জানিনা, বিরোধী রাজনৈতিক দলকে বিষাদগাঢ় করে প্রায়ই লেখেন। তা নিয়ে আপত্তি নেই, লিখুন। কিন্তু এসব তিনি কী লিখছেন? তিনি একজন শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক! নারীদের নিয়ে তিনি এমন মন্তব্য করছেন,২০১৭ সালে!!

ৃসে দিন রাত পৌনে একটায় হাতিরঝিল হয়ে একটি টিভি অনুষ্ঠান শেষ করে বাসায় ফিরছিলাম। ঝিলের এক জায়গায় দেখি দু’জন ছেলে আর একজন মেয়ে ওই মাঝ রাতে বসে আড্ডা দিচ্ছে। আমার মা দেখলে নিশ্চয় মূর্ছা যেতেন। কেউ এমন ঘটনার সমালোচনা করলে অনেকে বলবেন রাত বিরাতে মেয়েরা যেখানে ইচ্ছা সেখানে যাবে তাতে আপনার কী? বাংলাদেশে এখন স্বঘোষিত পরিবেশবাদী আর নারীবাদীরা বেশ সক্রিয়। নারীবাদীরা অনেকেই জানেন না যে বিশ্বের সব চাইতে উদার দেশ বলে পরিচিত যুক্তরাষ্ট্রের বড় বড় শহরে রাত্রিকালিন কারফিউ বলে একটি আইন চালু আছে। শহর ভেদে এই আইনের অধীনে ১৬ হতে ১৮ বছরের নিচে কোনও তরুণ বা তরুণী নির্ধারিত সময়ের পর অভিভাবক ছাড়া রাস্তায় একলা চলতে পারে না।
ৃরেইনট্রি হোটেলের ঘটনার সাথে যে মেয়েগুলো জড়িত ছিল তাদের দু’জনেরই বাবা-মা আছেন। তারা তাদের সন্তানদের কেমন শিক্ষা দিলেন যে রাত বিরাতে বন্ধুদের জন্মদিনের পার্টিতে হাজির থাকতে হবে।”
যঃঃঢ়://স.নধহমষধঃৎরনঁহব.পড়স/ৃ/২০৮৯৮৩/আমি-আমার-মায়ের-কথা-বলছি

আমার কয়েকটি প্রশ্ন: পৃথিবীর অনেক শহরে রাতে চলাচল করা যায় না, বুঝলাম।
নিউইর্য়হ পৃথিবীর অনেক শহরে রাত- দিন বলে কোনো বিষয় নেই। ২৪ ঘন্টাই নারীরা চলাচল করতে পারে। একদিকের চিত্র তুলে ধরছেন কেন?
‘স্বঘোষিত পরিবেশবাদী আর নারীবাদী’- এটা কী শিক্ষকসুলভ মন্তব্য কী চরম বিদ্বেষমূলক অরুচিকর মন্তব্য নয়?
‘তারা সন্তানদের কেমন শিক্ষা দিলেন’ ‘ রাত বিরাতে’- এটা কী নারীর জন্যে অপমানজনক মন্তব্য নয়?
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে আপনারা শিক্ষার্থীদের কী শিক্ষা দিচ্ছেন?বিরোধীদলকে নিয়ে কথা বলেন, সরকারের বা সরকারি দলের অন্যায়- অনিয়ম- অনৈতিকতা, দুর্নীতি, সন্ত্রাস – হত্যা, প্রশ্ন ফাঁস, নির্দেশ দিয়ে পাস করানো নিয়ে কতগুলো লেখা লিখেছেন? সুনির্দিষ্ট করে লিখেছেন পাঠ্যপুস্তক সাম্প্রদায়িকরণ নিয়ে? আপনার কৃতকর্মে কী নায্যতার প্রতিফলন দেখতে পাওয়া যায়?
আরও অনেক প্রশ্ন করা যায়। পুরো লেখাটি পড়লে আপনাদেরও মনে হবে না যে, একজন শিক্ষকের লেখা পড়ছেন! লেখার অধিকাংশ মন্তব্য চরম আপত্তিকর।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


CAPTCHA Image
Reload Image