শুক্রবার,১৪ অক্টোবর ২০১৬
সিটিজিবার্তা২৪ডটকম
মাহমুদুল হাসান রাকিব
চট্টগ্রাম প্রতিনিধিঃচট্টগ্রাম নগরীর ১০ নং ওয়ার্ড আকবরশাহ থানাস্থ নতুন মুনছুরাবাদ ওয়ালিদ প্রিন্টার্স এর সংলগ্নে অবস্থিত এবং উক্ত পত্রিকার সম্পাদক মোশারফ ভূঁইয়া পলাশ এর সভাপতিত্বে মাসিক চলমান পাহাড়তলী পত্রিকার অফিস শুভ উদ্ভোধন।
মঙ্গলবার(১১ অক্টোবর)সকাল সাড়ে ১১টায় চলমান পাহাড়তলী পত্রিকার অফিস শুভ উদ্ভোধন করা হয়।”আমরা ন্যায় এবং আদর্শের পক্ষে” এই স্লোগানকে সামনে রেখে মাসিক চলমান পাহাড়তলী পত্রিকার শুভ উদ্ভোধন হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আডভোকেট উত্তম কুমার দত্ত(চট্টগ্রাম জজকোর্ট) এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইডেন রেসিডেন্সিয়াল স্কুলের পরিচালক জনাব মুজিবুর রহমান,আকবরশাহ থানার নির্বাহী সদস্য সাংবাদিক জয়নাল আবেদিন,দৈনিক অনলাইন সিটিজিবার্তা২৪ডটকম এর চট্টগ্রাম ব্যুরো মাহমুদুল হাসান রাকিব, আবেদন পত্রিকার নির্বাহী সম্পাদক জনাব আকবর হোসেন ভূঁইয়া,এতে আরো উপস্থিত ছিলেন মাসিক চলমান পাহাড়তলী পত্রিকার সহঃনির্বাহী সম্পাদক স্বপন দাশ,বার্তা সম্পাদক মাঈন উদ্দিন রাশেদ,আনিসুর রহমান মুজিব,রাকিব উদ্দিন রকি,প্রচার সম্পাদক নুরুল আলম,মোঃশাহাব উদ্দিন,নাছির উদ্দিন সহ প্রমুখ।সভায় পত্রিকার রেজিষ্ট্রেশন এবং সার্বিক উন্নয়নের পদক্ষেপ গ্রহন করার জন্য সম্পাদনা পরিষদের দৃষ্টি আকর্ষন করেন।


