পুলিশ ও র‌্যাবের মধ্যে কোনও দ্বন্দ্ব নেই: স্বরাস্ট্রমন্ত্রী

পুলিশ ও র‌্যাবের মধ্যে কোনও দ্বন্দ্ব নেই: স্বরাস্ট্রমন্ত্রী

স্বরাস্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল

সিটিজিবার্তা২৪ডটকম : পুলিশ ও র‌্যাবের মধ্যে কোনও দ্বন্দ্ব নেই। র‌্যাব পুলিশেরই অংশ। দুই-একটি বিষয় নিয়ে মতপার্থক্য থাকতে পারে, তবে তা প্রচারের কিছু নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

শুক্রবার (১৪ অক্টোবর) সকালে রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা প্লাজায় কেন্দ্রীয় খেলাঘর আসর আয়োজিত শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পুলিশ ও র‌্যাবের মধ্যে কোনও ভুল বোঝাবুঝি নেই। একটি পরিবারে থাকলে ভাই-বোনদের মধ্যেও কিছু সমস্যা হতে পারে। তবে এটি নিয়ে আমরা চিন্তিত নয়।’

সম্প্রতি পুলিশের কিছু সদস্যের বিরুদ্ধে র‌্যাবের সদস্যদের দায়িত্ব পালনে বাধা ও মারধরের অভিযোগ উঠেছে। এ বিষয়ে র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোহাম্মদ মোজাম্মেল হক খান বরাবর একটি অভিযোগপত্র পাঠান।

অভিযোগে লিখেছেন, ‘এ ব্যাপারে এখনই প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর অস্ত্রধারী দুটি দলের মধ্যে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এছাড়া পুলিশ বাহিনী তথা সরকারের ভাবমূর্তিও ক্ষুণ্ন হতে পারে।’




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


CAPTCHA Image
Reload Image