রামুতে পুর্ব শক্রতার জেরে অতর্কিত সন্ত্রাসী হামলায় আহত ২

Wednesday,27 Sep 2017

Ctgbarta24.com

রামু প্রতিনিধি ঃ কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালায় পুর্ব শক্রতার জেরে অতর্কিত সন্ত্রাসী হামলায় একই পরিবারের দুই সদস্য গুরুতর আহত হয়েছেন। এরা হলেন মঞ্জুর আলম (৩২), সেলিনা আক্তার (২০) । তৎমধ্যে আহত যুবক মঞ্জুরের অবস্থা আশংকা জনক বলে জানা গেছে। সন্ত্রাসী হামলায় মারাত্মকভাবে আহত যুবক মঞ্জুর আলম এখনও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মুমূর্ষ অবস্থায় সুস্থতার প্রহর গুনছে। আহত হওয়ার ২৪ঘন্টা অতিবাহিত হলেও এখনও প্রায় অচেতন অবস্থায় হাসপাতালের বেডে শুয়ে আছে ওই যুবক। এদিকে মঞ্জুরের সুস্থতা নিয়ে তার পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েছে।

মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর বিকেলে জোয়ারিয়ানালা পূর্ব নোনাছড়ি মুরা পাড়া এলাকায় এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।

আহত মঞ্জুর আলমের বোন রাশেদা বেগম জানান, জাহাঙ্গীর আলমের নেতৃত্বে নুরুল হুদা, আনোয়ারা বেগম ও বুলবুল আক্তারসহ একদল ভাড়াটে সন্ত্রাসী লাউয়ার বিলস্থ জমির সীমানা বিরোধের জের ধরে মঙ্গলবার বিকেলে হত্যার উদ্দেশ্যে তার ভাই মঞ্জুর আলমের উপর পরিকল্পিত হামলা করে। হামলায় ভাই মঞ্জুর আলমের মাথা ও সর্ব শরীরে গুরুতর আঘাত করে সন্ত্রাসীরা। এতে তার মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হয়। তিনি আরো জানান, আমার আরেক বোন সেলিনা খবর পেয়ে ভাই মঞ্জুর আলমকে হামলাকারিদের হাত বাঁচাতে উদ্ধার করতে এগিয়ে গেলে সেলিনার উপর হামলা চালান সন্ত্রাসীরা । সেও গুরুত্বর আহত হন। এসময় সন্ত্রাসীরা নগদ টাকা, মোবাইল সেট, স্বর্ণের চেইন লুট করে বলে তিনি জানান। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তার ভাই মঞ্জুর। এব্যাপারে রামু থানায় মামলার প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


CAPTCHA Image
Reload Image