জেনিফার আলম, সিটিজিবার্তা২৪ডটকম
মঙ্গলবার, ৩ জানুয়ারি ২০১৬
ড্রিম ফর ডিসএবিলিটি ফাউন্ডেশন এর উদ্যোগে, জেলা এবং জেলা পুলিশ এর সহযোগিতায় আজ মঙ্গলবার ব্রাক্ষনবাড়িয়া জেলা সমাজসেবা অধিদপ্তরের কার্যালয়ে প্রতিবন্ধী ব্যাক্তিদের মাঝে শীতবস্ত্র এবং কম্বল প্রদান করা হয়েছে।
উপস্থিত থেকে কম্বল প্রদান করেছেন, জনাব রেজওয়ানুর রহমান জেলা প্রশাসক ব্রাক্ষনবাড়িয়া, সভাপতি ছিলেন- জনাব মোঃ মিজানুর রহমান পি পি এম, বি-বাড়িয়া পুলিশ সুপার।
এছাড়া উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা জনাব আল-মামুন সরকার সাধারণ সম্পাদক, ব্রাক্ষনবাড়িয়া জেলা আওয়ামী লীগ, জনাব মোঃ জাহাঙ্গীর আলম চেয়ারম্যান, ব্রাক্ষনবাড়িয়া সদর উপজেলা পরিষদ, জনাব মোস্তাফা মাহমুদ সারোয়ার উপ পরিচালক, জেলা সমাজ সেবা কার্যালয় ব্রাক্ষনবাড়িয়া, এড: তাসলিমা সুলতানা খানম নিশিতা মহিলা ভাইস চ্যায়ারম্যান, সদর উপজেলা, ব্রাক্ষনবাড়িয়া, জনাব সোপানুল ইসলাম সোপান অধ্যক্ষ, আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ, ব্রাক্ষনবাড়িয়া এবং সার্বিক ব্যাবস্থাপনায় ছিলেন -মোঃ হেদায়তুল আজিজ মুন্না, সভাপতি এবং প্রতিষ্ঠাতা ড্রিম ফর ডিসএবিলিটি ফাউন্ডেশন।
ড্রিম ফর ডিসএবিলিটি ফাউন্ডেশন বছর জুড়েই প্রতিবন্ধীতের অধিকার আদায় এবং তাদের সাহায্য সহযগিতামূলক কাজ করে যাচ্ছে। এই কাজ এর অংশ হিসেবেই ছিল এই শীতবস্ত্র এবং কম্বল বিতরন কার্যক্রম। প্রতিবন্ধীদের মধ্যে অনেকেই মানবেতর জীবন যাপন করেন। তাদের জীবন মান এবং কস্ট লাঘবের উদ্দ্যেশ্যে এই কার্যক্রম।
এই বিষয়ে জনাব হেদায়তুল আজিজ বলেন, আমার প্রতিবন্ধী ভাই বোন দের জন্যই আমার এই উদ্যোগ।এই কম্বল এবং শীতবস্ত্র প্রদান করার জন্য সার্বিক সহযোগিতা এবং কাজ যারা করেছেন তারা নিজেরাও প্রতিবন্ধী। কিন্তু তাই বলে কাজ থেমে থাকে নাই। আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি- আমরা ডিসএবিলিটি ফাউন্ডেশন প্রতিবন্ধীদের মধ্যে শীতবস্ত্র প্রদান করতে পেরে আনন্দিত।
প্রতিবন্ধীরা সর্বক্ষেত্রেই পিছিয়ে পড়া এবং অবহেলিত একটি অংশ। এবং এই মানুষ গুলোর সুযোগ সুবিধা আদায় এবং প্রয়োজনীয় সাহায্য প্রদান এর এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।






