আনোয়ারায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন করলেন তরুণ ক্রীড়া পরিষদ

আনোয়ারা প্রতিনিধি , সিটিজিবার্তা২৪ডটকম

রোববার,০১ জানুয়ারি ২০১৭

আনোয়ারায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন করলেন তরুণ ক্রীড়া পরিষদ

আনোয়ারায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন করলেন তরুণ ক্রীড়া পরিষদ

রেজাউল করিম সাজ্জাদ : আনোয়ারা উপজেলার সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন আনোয়ারা তরুন ক্রীড়া পরিষদের উদ্যেগে শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্টান শনিবার বিকেলে আনোয়ারা উপজেলা হলরুমে অনুষ্টিত হয়। অনুষ্টান সঞ্চালনায় করেন আনোয়ারা তরুণ ক্রীড়া পরিষদের চেয়্যারম্যান ইমরান এমি। সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা ও বিশিষ্ট কলামিষ্ট এডভোকেট সালাউদ্দীন আহমেদ চৌধুরী লিপু। স্বাগত বক্তব্য রাখেন মাহমুবুর রহমান সুজন।

শীতবস্ত্র বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ভূমি প্রতিমন্ত্রীর একান্ত সচিব রিদওয়ানুল করিম চৌধুরী সায়েম।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লোহাগড়া স্বাস্থ্য কমপ্রেক্সের কর্মকর্তা দিদুল সিকদার। এতে অনান্যদের মাঝে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সৈয়দ, আনোয়ারা সাংবাদিক ফোরামের সভাপতি এম আনোয়ারুল হক, আনোয়ারা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এম জাফর ইকবাল তালুকদার, আনোয়ারা সদর আওয়ামী লীগের সভাপতি উৎপল সেন, সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম, হাইলধর ইউনিয়নের সভাপতি দিদারুল ইসলাম, আনোয়ারা তরুন ক্রীড়া পরিষদের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ উদ্দীন চৌধুরী রুবেল, সাংবাদিক রফিকুল ইসলাম, হাইলধর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, আনোয়ারা উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক অনুপম চক্রবতী বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আশিষ নাথ, রিদওয়ানুল হক রহিম, আনোয়ারা তরুন ক্রীড়া পরিষদের সাধারণ সম্পাদক সোহেল আরমান, ছাত্র সম্পাদক ফরিদুল ইসলাম, সিনিয়র সদস্য ওয়াসিম উদ্দীন, সদর ইউনিয়ন যুবলীগ নেতা সাইর মোহাম্মদ টিটু প্রমুখ উপস্থিত ছিলেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *