দিয়াজের বাসায় ময়নাতদন্তকারী চিকিৎসক টিম

চবি প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম

রোববার, ১ জানুয়ারি ২০১৭

দিয়াজের বাসায় ময়নাতদন্তকারী চিকিৎসক টিম

অস্বাভাবিকভাবে মৃত্যুবরণ করা কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীর মরদেহের দ্বিতীয় ময়নাতদন্ত করা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক টিম তার বাসায় এসে পৌঁছেছেন।

চট্টগ্রাম: অস্বাভাবিকভাবে মৃত্যুবরণ করা কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীর মরদেহের দ্বিতীয় ময়নাতদন্ত করা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক টিম তার বাসায় এসে পৌঁছেছেন।

রোববার ( ১জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে তারা দিয়াজের বাসায় আসেন।

ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগের প্রধান চিকিৎসক সোহেল মাহমুদের সাথে আরও ৭জন চিকিৎসক রয়েছেন।

এসময় সিআইডির চট্টগ্রাম জোনের এএসপি অহিদুর রহমান ছাড়াও আইন প্রয়োগকারী সংস্থা উপস্থিত আছেন।

ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগের প্রধান চিকিৎসক সোহেল মাহমুদ দিয়াজের মরদেহ যেখান থেকে নামানো হয়েছে সেখানে খতিয়ে দেখছেন। ঘটনাস্থলে খাট ও ফ্যানের দুরত্বও নির্ণয় করছেন।

এরপর দিয়াজের ঝুলন্ত মরদেহ নামানোর সময় উপস্থিত থাকা ম্যাজিস্ট্রেট, হাটহাজারী থানার তদন্ত কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে তারা কথা বলবেন।

এর আগে ২৮ ডিসেম্বর দিয়াজের ময়নাতদন্তকারী তিন চিকিৎসক চট্টগ্রামে আসার কথা থাকলেও তা পিছিয়ে রোববার (১ জানুয়ারি) করা হয়।

গত ২০ নভেম্বর রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দুই নম্বর গেট এলাকার নিজ বাসা থেকে দিয়াজের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *