জেলা প্রতিনিধি, সিটিজিবার্তা২৪ডটকম
শনিবার, ৩১ ডিসেম্বর ২০১৬
গাইবান্ধা : গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটন আজ শনিবার সন্ধ্যায় গুলিবিদ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
গাইবান্ধার পুলিশ সুপার এ ব্যাপারে সাংবাদিকদেরকে বলেন, ‘সাংসদের স্ত্রী ফোন করে তাঁর গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি আমাদের জানিয়েছেন। আমরা এখনো ঘটনাস্থল পরিদর্শন করিনি।’





