11
11
11
11
11
সিটিজিবার্তা২৪ডটকম
সোমবার, ৬ জুন ২০১৬
আজ সোমবার আকাশে চাঁদ দেখা গেলে আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হবে সিয়াম সাধনার পবিত্র রমজান মাস। সে অনুযায়ী আজ এশার নামাজের পর থেকেই পড়তে হবে তারাবির নামাজ, ভোররাতে খেতে হবে সেহরি।
এদিকে, ১৪৩৭ হিজরি সনের রমজান মাসের তারিখ নির্ধারণে সোমবার বাদ মাগরিব জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। সরকারের বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা এতে অংশ নেবেন।
বাংলাদেশের আকাশে রমজান মাসের চাঁদ দেখা গেলে তা নিচে দেওয়া টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা অন্য কোনো উপায়ে জানানোর জন্য অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।
টেলিফোন নম্বর: ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭।
ফ্যাক্স নম্বর :৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১।

