সারাদেশে একই পদ্ধতিতে খতম তারবি পড়ার আহবান


11
11
11
11
11
ctgbarta24.com

সোমবার, ৬ জুন ২০১৬

সারাদেশে একই পদ্ধতিতে খতম তারবি পড়ার আহবান

পবিত্র মাহে রমজানে খতম তারাবিহ পড়ার সময় সারাদেশে সব মসজিদে একই পদ্ধতি অনুসরণ করার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

গতকাল রবিবার (৫ জুন) এক বিবৃতিতে বলা হয়, রমজানে দেশের প্রায় সব মসজিদে খতম তারাবিহ নামাজে পবিত্র কুরআনের নির্দিষ্ট পরিমাণ পারা তিলাওয়াত না করার রেওয়াজ চালু আছে। তবে কোনো কোনো মসজিদে এর ভিন্নতা পরিলক্ষিত হয়। এতে করে কর্ম উপলক্ষে বিভিন্ন স্থানে যাতায়াতকারী মুসল্লিদের মধ্যে কুরআন খতমের ধারাবাহিকতা রক্ষা করা সম্ভব হয় না। এই অবস্থায় ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে একটি অতৃপ্তি ও মানসিক চাপ অনুভূত হয়। কুরআন খতমের পূর্ণ সওয়াব থেকেও তারা বঞ্চিত হন। এ পরিস্থিতি নিরসনকল্পে রমজানের প্রথম ৬ দিনে দেড় পারা করে ৯ পারা এবং বাকি ২১ দিনে ১ পারা করে ২১ পারা তিলাওয়াত করলে ২৭ রমজান রাতে অর্থাৎ পবিত্র লাইলাতুল কদরে কুরআন খতম করা সম্ভব। এর আগে বিষয়টি নিয়ে দেশবরেণ্য আলেম-ওলামা, পীর-মাশায়েখ ও খতিব-ইমামগণের সঙ্গে আলোচনা হলে তারাও এ পদ্ধতিতে খতম তারাবিহ পড়ার পক্ষে অভিমত দিয়েছিলেন এবং সে মোতাবেক অধিকাংশ মসজিদে এ পদ্ধতি অনুসরণ করা হয়।

এ অবস্থায় দেশের সব মসজিদে খতম তারাবিহতে প্রথম ৬ দিনে দেড় পারা করে ও পরবর্তী ২১ দিনে এক পারা করে তিলাওয়াতের মাধ্যমে পবিত্র লাইলাতুল কদরে কুরআন খতমের জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে মসজিদের ইমাম, কমিটি, মুসল্লি এবং সংশ্লিষ্ট সবার কাছে অনুরোধ জানানো হয়।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

এবার টার্গেট পাল্টাচ্ছে জঙ্গিরা কারাগারে পরিকল্পনা : বাবুল আক্তাররসহ চারজনকে হত্যার হুমকি দিয়ে চিঠি দেওয়া হয়েছিল , দেড় বছরে ৪৫ হামলায় ৪৭ নিহত, জড়িতদের অধিকাংশ অধরা , 'এই রক্তের মূল্য...
আজ চাঁদ দেখা গেলে মঙ্গলবার রমজান সিটিজিবার্তা২৪ডটকম সোমবার, ৬ জুন ২০১৬ আজ সোমবার আকাশে চাঁদ দেখা গেলে আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হবে সিয়াম সাধনার পবিত্র রমজান মাস। সে অনুযা...
বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যায় মামলা... সিটিজিবার্তা২৪ডটকম সোমবার, ৬ জুন ২০১৬ নিহত বাবুল আক্তারে সহধর্মীনি মিতুর লাশ মর্গে নিয়ে যাওয়ার মুহূর্তে। চট্টগ্রাম : পুলিশের এসপি বাবুল আক্ত...
সারাদেশে পুলিশ কর্মকর্তাদের সতর্কবার্তা... বাংলাদেশ পুলিশ সিটিজিবার্তা২৪ডটকম, নিউজ ডেস্ক : পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী খুন হওয়ার পরপরই সদর দপ্তর থেকে সারাদেশের পুলিশ সুপার থেকে...
বাবুল আক্তারের স্ত্রী মিতুর মৃত্যুতে প্রবাসী কল্যাণ মন্ত্রীর শোক... রবিবার, ৫ জুন, ২০১৬ প্রবাসী কল্যাণ মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি পুলিশ হেডকোয়ার্টা...



Leave a Reply