আমাদের প্রতি পুরো বিশ্ব সম্মানজনক আচরণ করে ঃ প্রধানমন্ত্রী

Thursday, 23 Nov 2017

Ctgbarta24.com

ডেস্ক সংবাদ ঃ বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের নাগরিকদের ফেরত নিতে আবারও দেশটির প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সাভার সেনানিবাসে বৃহস্পতিবার এক অনুষ্ঠানে তিনি বলেন, “আমরা চাই, মিয়ানমারের প্রতি আমাদের আহ্বান, তাদের নাগরিক তারা যেন দ্রুত ফেরত নিয়ে যায়।”

সাভারের অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, “আপনারা জানেন, আমাদের ওপর একটি বোঝা এসেছে। আমাদের প্রতিবেশী দেশ মিয়ানমার থেকে প্রায় ছয় থেকে সাত লাখের মত শরণার্থী আমাদের দেশে আশ্রয় নিয়েছে।”

মানবিক কারণে মিয়ানমারের এই নাগরিকদের বাংলাদেশে আশ্রয় দেওয়া হলেও তাদের ফিরিয়ে নিতে বাংলাদেশ দ্বিপক্ষীয় আলোচনা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “মিয়ানমারের সঙ্গে আমরা দ্বিপক্ষীয় আলোচনা চালাচ্ছি, যাতে এই মানুষগুলো তাদের দেশে ফিরে যেতে পারে।”

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image