Saturday, 30 Dec 2017
Ctgbarta24.com
নুরুল হোসাইন, টেকনাফ : কক্সবাজারের টেকনাফে দুইটি আগ্নেয়াস্ত্র, দুইটি কিরিচ ও ২ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার ( ৩০ ডিসেম্বর ) বিকাল ২.৩০ মিনিটের দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী গাজীপাড়া এলাকা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন- হ্নীলা ইউনিয়নের উলুচামরীর মৌলভী রশিদ আহমদের ছেলে মো: তারেক (২২) ও গাজীপাড়ার নুরুল আলমের ছেলে নুর হাফেজ (১৮)।
এ ব্যাপারে টেকনাফ মডেল থানার ওসি মাইন উদ্দিন খান বলেন, হ্নীলার রঙ্গিখালীতে গোপন সংবাদের ভিত্তিতে মৃত আবুল কালামের বাড়িতে অভিযান চালিয়ে দুটি আগ্নেয়াস্ত্র, দুটি কিরিচ ও ২ হাজার ৯৫০পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করা হয়েছে। এসময় বাড়ির মালিক মৃত আবুল কালামের স্ত্রী রাজিয়া বেগম পালিয়ে যায়। এ ঘটনায় বাড়ির মালিক রাজিয়া বেগম ও তার ছেলে হারুনুর রশিদকে পলাতক আসামী করা হয়েছে।
তিনি আরো জানান, পলাতক আসামীদের গ্রেফতারের অভিযান অব্যহত রয়েছে এবং আটককৃতদের কাল আদালতে প্রেরণ করে রিমান্ডের আবেদন করা হবে।










