11
11
11
11
11
ctgbarta24.com
শনিবার, ৪ জুন ২০১৬

ভোট কেন্দ্রে নিজের ভোট প্রদানের পর বিজয় চিহ্ন “ভি” প্রদর্শন করছেন চেয়ারম্যান নির্বাচিত কক্সবাজার জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক ইমরুল হাসান রাশেদ।
কক্সবাজার : ঈদগাহ জালালাবাদে আওয়ামীলীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরুল হাসান রাশেদের উপর হামলার ঘটনা ঘটেছে।
বিএনপি প্রার্থী আলমগীর তাজ জনির লোকজন হামলা চালিয়ে তাকে বহনকৃত গাড়ীটিও ভাংচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে ।
জানা গেছে , ইমরুল রাশেদ জালালাবাদ ১ নং ঈদগাহ হাই স্কুল কেন্দ্র পরিদশর্ন করে ডিসি রোড চাউল বাজার এলাকায় এলে এ আক্রমনের ঘটনা ঘটে । এতে তাকে বহনকৃত গাড়ীটি ভাংচুরের শিকার হয় ।
পরে পুলিশ ফাঁকা গুলি বষর্ণ করে জনতাকে ছত্রভঙ্গ করে রাশেদকে উদ্ধার করে।
