রমজানের আগে রনি’র মুক্তি দাবি ছাত্রলীগের


11
11
11
11
11
ctgbarta24.com

নিজস্ব সংবাদদাতা, সিটিজিবার্তা২৪ডটকম

শনিবার, ৪ জুন ২০২৬

রমজানের আগে রনি'র মুক্তি দাবি ছাত্রলীগের

মহানগর সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি’র মুক্তির দাবিতে প্রবর্তক স্কুল এণ্ড কলেজ শাখা ছাত্রলীগ আয়োজিত এক বিক্ষোভ মিছিল ও সমাবেশে নেতৃবৃন্দররা।

চট্টগ্রাম : রমজানের আগেই মহানগর সাধারণ সম্পাদক নূরুল আজিম রনিকে মুক্তি দেয়ার দাবি জানিয়েছে চট্টগ্রাম নগর ছাত্রলীগের নেতৃবৃন্দরা।

শনিবার (৪ জুন) নগরীর প্রবর্তক মোড়ে প্রবর্তক স্কুল এণ্ড কলেজ শাখা আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানিয়েছেন ছাত্রলীগ নেতৃবৃন্দরা।

উক্ত সমাবেশে নেতারা বলেন, ‘রনির নেতৃত্বে স্কুলের শিক্ষার্থীরা সৃজনশীল প্রশ্নপত্রের ইস্যুতে চট্টগ্রামের রাজপথ মুখোরিত করেছিল। জামায়াত-শিবিরের ঘাঁটি চট্টগ্রাম কলেজ ও মহসিন কলেজে বিনা রক্তপাতে ছাত্রলীগ দখলে নিয়েছিল। সৃজনশীল বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে নূরুল আজিম রনি চট্টগ্রামে জনপ্রিয় হয়ে উঠেছিলেন। তার এই জনপ্রিয়তাকে তার বিরোধীরা আতংক ভেবে নিয়েছিল। এজন্য ষড়যন্ত্র করে তাকে কারাগারে পাঠিয়েছে।’

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন প্রবর্তক স্কুল এণ্ড কলেজ ছাত্রলীগ নেতা ধ্রুব ভট্টাচার্য্য ও সঞ্চালনা করেন নিলয় সুকুল অনিক।

সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপ শিক্ষা ও পাঠচক্র সম্পাদক ইলিয়াছ উদ্দিন, সাবেক ছাত্রনেতা তোছাদ্দেক নুর চৌধুরী তপু, ওমর গণি এমইএস কলেজ ছাত্রলীগ নেতা সাদাত সালাম বাবর, নুরন্নবী শাহেদ, শাহাদাত হোসেন পারভেজ, আরিফুল ইসলাম, আবু সাঈদ মুন্না, মো.শাকিল, পাঁচলাইশ থানা ছাত্রলীগ নেতা রবিউল ইসলাম খুকু, সোহেল বড়ুয়া, শাহজাদা চৌধুরী, খোরশেদুল আলম, এস এম সাদমান শাহরিয়ার, নোমান চৌধুরী, আরফাত হোসেন, সরকারি আশেকানে আউলিয়া ডিগ্রি কলেজ ছাত্রলীগ নেতা ইমতিয়াজ সুলতান ইকরাম, ইমরান হোসেন মুকুল, লোকমান, রুবেল ও ইমতিয়াজ।

এসময় প্রবর্ত্তক স্কুল এণ্ড কলেজ ছাত্রলীগ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন আসিফুল ইসলাম, রবিউল ইসলাম রনি, শফিউল আজম মাহিন, শাহরিয়ার আহমেদ সাকিব, সোহেল আহমেদ হিমেল, মিরাজ আহমেদ, রাহাত, সৌমিত্র, আরিফ, আল আমিন, সুজন, সাগর, বাবু ও শাহজাহান।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

প্রধানমন্ত্রীকে একদিন ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে... নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম শনিবার, ৪ জুন ২০১৬ 'বাংলাদেশের বাজেটে রাষ্ট্রচরিত্রের প্রতিফলন’ শীর্ষক এক সেমিনারে বক্তব্য রাখছেন অর্থনীতি...
ভারী যানবাহন বন্দর নগরীতে প্রবেশ করবে শুধুমাত্র রাতে... রাশেদুল করিম, সিটিজিবার্তা২৪ডটকম শনিবার, ৪ জুন ২০১৬ ফাইল ছবি চট্টগ্রাম : রমজান মাসে শুধু মাত্র রাত ১২ থেকে সকাল ১০টা পর্যন্ত ট্রাক-লরি-কাভার...
‘দেশকে অর্থনৈতিকভাবে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে আ.লীগ’... নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম শনিবার, ৪ জুন ২০১৬ শনিবার বিকেলে পাঞ্জাবী লেইন বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে পাহাড়তলী থানা ছাত্রদলের সাবেক সহ-...
ইমরুল রাশেদ চেয়ারম্যান নির্বাচিত জেলা প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম শনিবার, ৪ জুন ২০১৬ ভোট কেন্দ্রে নিজের ভোট প্রদানের পর বিজয় চিহ্ন "ভি" প্রদর্শন করছেন চেয়ারম্যান নির্বাচিত কক...
কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা এরশাদ ও সোহেল চট্টগ্রাম রেল স্টেশনে সংবর্ধিত... শনিবার, ৪ জুন ২০১৬ ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সভাপতি এরশাদুর রহমান চৌধুরী ও পাঠাগার বিষয়ক উপ-সম্পাদক সোহেল উ...



Leave a Reply