‘দেশকে অর্থনৈতিকভাবে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে আ.লীগ’

নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম

শনিবার, ৪ জুন ২০১৬

'দেশকে অর্থনৈতিকভাবে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে আ.লীগ'

শনিবার বিকেলে পাঞ্জাবী লেইন বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে পাহাড়তলী থানা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রিয়াজুল ইসলামের অকাল মৃত্যুতে পাহাড়তলী থানা বিএনপি ও রিয়াজ স্মৃতি সংসদ যৌথভাবে আয়োজিত এক আলোচনা ও স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন প্রধান অতিথি আবদুল্লাহ আল নোমান।

চট্টগ্রামবিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান অভিযোগ করে বলেছেন, ২০১৬-২০১৭ অর্থবছরের বাজেটে মন্ত্রী, এমপি ও সরকারি দলের নেতাকর্মীদের জন্য দুর্নীতি ও লুটপাটের অবাধ সুযোগ সৃষ্টি করে দেওয়া হয়েছে।

শনিবার (৪ জুন) বিকেলে নগরীর পাঞ্জাবী লেইন বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে পাহাড়তলী থানা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রিয়াজুল ইসলামের অকাল মৃত্যুতে পাহাড়তলী থানা বিএনপি ও রিয়াজ স্মৃতি সংসদ যৌথভাবে আয়োজিত এক আলোচনা ও স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন।

তিনি আরো বলেন, এই ঘাটতি বাজেটে মেগা প্রকল্পের নামে বিশাল অংকের বরাদ্দ রাখা হয়েছে। পরবর্তিতে সুকৌশলে দফায় দফায় এই প্রকল্পগুলোর খরচ আরো বৃদ্ধি করা হবে। উন্নয়নের নামে এই মেগা প্রকল্পের বরাদ্দ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করা হবে।

আবদুল্লাহ আল নোমান বলেন, স্বাধীনতা পরবর্তী সময়ে আওয়ামী লীগের শাসনামলে বাংলাদেশ তলাবিহীন ঝুড়ির উপাধি পেয়েছিল। বিএনপির শাসনামলে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সেই অপবাদ ঘুচিয়ে বিএনপি অর্থনৈতিকভাবে একটি উদীয়মান ব্যগ্র হিসেবে পরিচিতি লাভ করেছিল।

আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দুর্নীতি ও লুটপাটের মাত্রা ভয়াবহ আকার ধারণ করেছে উল্লেখ করে তিনি বলেন, কেবল ২০১৩ সালে দেশ থেকে ৭০ হাজার কোটি টাকা পাচার করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের টাকা পাচার হওয়ার সাথে ব্যাংক এর শীর্ষ কর্মকর্তারা এবং সরকারের রাগব বোয়ালরা জড়িত।

‘বাংলাদেশ এখন অর্থনৈতিকভাবে তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়েছে। আওয়ামী লীগ বাংলাদেশকে একশ বছর পিছিয়ে দিয়েছে। নির্বাচন কমিশন, জাতীয় সংসদসহ  সব সাংবিধানিক প্রতিষ্ঠানকে তারা ধ্বংস করে দিয়েছে। এই অবস্থা বেশীদিন চলতে দেওয়া যাবে না।’

পাহাড়তলী থানা বিএনপির আহবায়ক শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগাঠনিক সম্পাদক ডাক্তার শাহাদাত হোসেন, বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এ এম নাজিম উদ্দীন, নগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান, কেন্দ্রিয় শ্রমিকদলের যুগ্ন সম্পাদক শেখ নুরুল্লাহ বাহার, নগর যুবদলের সভাপতি কাজী বেলাল, নগর ছাত্রদলের সাবেক যুগ্ন-আহবায়ক রফিকুল ইসলাম খোকন, নগর ছাত্রদলের সাবেক সভাপতি নাজিমুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী প্রমুখ বক্তব্য রাখেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


CAPTCHA Image
Reload Image