ভারী যানবাহন বন্দর নগরীতে প্রবেশ করবে শুধুমাত্র রাতে


11
11
11
11
11
ctgbarta24.com

রাশেদুল করিম, সিটিজিবার্তা২৪ডটকম

শনিবার, ৪ জুন ২০১৬

ভারী যানবাহন বন্দর নগরীতে প্রবেশ করবে শুধুমাত্র রাতে

ফাইল ছবি

চট্টগ্রাম : রমজান মাসে শুধু মাত্র রাত ১২ থেকে সকাল ১০টা পর্যন্ত ট্রাক-লরি-কাভার্ড ভ্যানসহ সব ধরনের ভারী যানবাহন চট্টগ্রাম নগরীতে প্রবেশ করেতে পারবে। এর বাইরে সকাল ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত জরুরি ও পচনশীল পণ্যবাহী যানবাহন ছাড়া সব ধরনের ভারী যানবাহন চট্টগ্রাম নগরীতে প্রবেশ নিষিদ্ধ করেছে সিএমপি।

এছাড়া ঈদুল ফিতরের তিনদিন আগে ও তিনদিন পরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে জরুরি আমদানি-রপ্তানি পণ্য ছাড়া সব ধরনের পণ্যবাহী যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে। সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া রমজান মাসে রাস্তায় কোন যানবাহন না থামানোর জন্য ট্রাফিক পুলিশকে নির্দেশ দিয়েছেন সিএমপি কমিশনার।

শনিবার (৪ জুন) সকালে রমজানে যানজট নিয়ে সিএমপি কমিশনার মো.ইকবাল বাহারের সঙ্গে পরিবহন মালিক-শ্রমিকদের আয়োজিত এক মতবিনিময় সভায় এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় গৃহিত সিদ্ধান্তে আরো রয়েছে, রমজান মাসে নগরীর টেরিবাজার দিয়ে খাতুনগঞ্জে জরুরি পণ্যবোঝাই ট্রাক, লরি, লং ভেহিকল ও কাভার্ড ভ্যান যেতে পারবেনা। জরুরি প্রয়োজনে এসব যানবাহনকে নগরীর কেসিদে রোড, সোনালী ব্যাংক মোড় ও আমানত শাহ মাজার হয়ে খাতুনগঞ্জে যেতে হবে।

ঢাকা থেকে আসা জরুরি আমদানি-রপ্তানি পণ্যবোঝাই ভারী যানবাহন টোল রোড দিয়ে চট্টগ্রাম বন্দরে যাবে। নগরীর ভেতরে ঢুকতে হলেও তাদের একই সড়ক ব্যবহার করতে হবে।

যানবাহন

এছাড়া শহরের প্রবেশপথে ট্রাফিক ব্যবস্থা জোরদার, মার্কেট-শপিং মলের সামনে রাস্তায় কোনভাবে গাড়ি না রাখার সিদ্ধান্ত হয়েছে। বিশেষত নগরীর জিইসি মোড় থেকে গোলপাহাড় হয়ে প্রবর্ত্তক এবং জিইসি মোড় থেকে ব্লুসম গার্ডেন পর্যন্ত রাস্তার দুই পাশে কোন যানবাহন দাঁড় করিয়ে রাখা যাবেনা।

রাস্তার উপর দা‍ঁড়িয়ে এবং ফুটপাতে ভ্যানগাড়ি ও ঠেলাগাড়ি নিয়ে পণ্য বিক্রি নিষেধ করেছে সিএমপি। রাস্তার পাশ থেকে নষ্ট যানবাহন সরিয়ে নেয়ারও অনুরোধ করা হয়েছে। মার্কেট কর্তৃপক্ষকে নিজ উদ্যোগে তাদের প্রবেশপথ যানজটমুক্ত রাখার কথা বলা হয়েছে।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

প্রধানমন্ত্রীকে একদিন ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে... নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম শনিবার, ৪ জুন ২০১৬ 'বাংলাদেশের বাজেটে রাষ্ট্রচরিত্রের প্রতিফলন’ শীর্ষক এক সেমিনারে বক্তব্য রাখছেন অর্থনীতি...
রমজানের আগে রনি’র মুক্তি দাবি ছাত্রলীগের... নিজস্ব সংবাদদাতা, সিটিজিবার্তা২৪ডটকম শনিবার, ৪ জুন ২০২৬ মহানগর সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি'র মুক্তির দাবিতে প্রবর্তক স্কুল এণ্ড কলেজ শাখা ছাত...
‘দেশকে অর্থনৈতিকভাবে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে আ.লীগ’... নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম শনিবার, ৪ জুন ২০১৬ শনিবার বিকেলে পাঞ্জাবী লেইন বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে পাহাড়তলী থানা ছাত্রদলের সাবেক সহ-...
ইমরুল রাশেদ চেয়ারম্যান নির্বাচিত জেলা প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম শনিবার, ৪ জুন ২০১৬ ভোট কেন্দ্রে নিজের ভোট প্রদানের পর বিজয় চিহ্ন "ভি" প্রদর্শন করছেন চেয়ারম্যান নির্বাচিত কক...
কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা এরশাদ ও সোহেল চট্টগ্রাম রেল স্টেশনে সংবর্ধিত... শনিবার, ৪ জুন ২০১৬ ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সভাপতি এরশাদুর রহমান চৌধুরী ও পাঠাগার বিষয়ক উপ-সম্পাদক সোহেল উ...



Leave a Reply