11
11
11
11
11
জেলা প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম
রবিবার, ৫ জুন ২০১৬
কক্সবাজার : জেলায় তিন উপজেলার ১৭ ইউনিয়ন পরিষদে প্রার্থীদের নির্বাচন বর্জন, জাল ভোট, কেন্দ্র দখল, প্রার্থীর গাড়ি বহরে হামলার মত উল্লেখযোগ্য ঘটনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে শেষ ও ৬ষ্ঠ ধাপের ইউপি নির্বাচন।
এবারের ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচনেও আওয়ামী লীগ এবং আওয়ামী বিদ্রোহীদের বিজয়ের দাপট অব্যাহত ছিল অন্যদিকে বিএনপি প্রার্থীদের ব্যাপক ভরাডুবি ছিল চোখে পড়ার মতো। বিএনপি অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত কক্সবাজার জেলা বিএনপির প্রার্থীদের এই ব্যাপক ভরাডুবি এখন জেলাজুড়ে ‘টক অব দ্যা টপিক্সে’ পরিনত হয়েছে।
কক্সবাজার জেলার ১৭ ইউনিয়নের মধ্যে সদরের ৬ ইউপিতে ৩টিতে আওয়ামী লীগ বিদ্রোহী , ২ টিতে আওয়ামী লীগ, এবং ১টিতে বিএনপির প্রার্থী বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
রামু উপজেলার ৬ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ও ৪টি তে আওয়ামীলীগ ও ২ টিতে আওয়ামী বিদ্রোহীরা বিজয়ী হয়ছেন।
উখিয়া উপজেলার ৫ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের মধ্যে আওয়ামী লীগ ২, বিএনপি ১, বিএনপি বিদ্রোহী ২ জন নির্বাচিত বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
কক্সবাজার সদর :
জালালাবাদ ইউনিয়নে জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক ইমরুল হাসান রাশেদ (আওয়ামী লীগ)
চৌফলদন্ডি ইউনিয়নে বিশিষ্ট ব্যবসায়ি ওয়াজ করিম বাবুল কোম্পানি (আওয়ামী লীগ)
ইসলামপুর ইউনিয়নে আবুল কালাম (ধানের শীষ)
পোকখালী ইউনিয়নে কারাবন্দি রফিকুল ইসলাম (আওয়ামী লীগ বিদ্রোহী)
ইসলামাবাদে নুর ছিদ্দিক (আওয়ামী লীগ বিদ্রোহী)
এবং
ঈদগাঁও ইউনিয়নে ছৈয়দ আলম (আওয়ামী লীগ বিদ্রোহী)।
রামু :
রামু উপজেলার ফতেখারকুল ইউপি নির্বাচনে আওয়ামীলীগ দলীয় নৌকা প্রতীকের প্রার্থী ফরিদুল আলম বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি ছিলেন বিএনপি প্রাথী আবুল বশর বাবু ।
রাজারকুল ইউপি নির্বাচনে আওয়ামীলীগ বিদ্রোহী আনারস প্রতীকের মফিজুর রহমান বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি বিএনপির ধানের শীষের আবদুর রহিম।
দক্ষিণ মিঠাছড়ি ইউপি নির্বাচনে আওয়ামীলীগ বিদ্রোহী আনারস প্রতীকের ইউনুচ ভূট্টো বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি বিএনপির ধানের শীষের সাইফুল আলম।
জোয়ারিয়ানালা ইউপি নির্বাচনে আওয়ামীলীগ দলীয় নৌকা প্রতীকের প্রার্থী শামসুদ্দিন প্রিন্স বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি বিএনপি দলীয় প্রাথী ।
চাকমারকুল ইউপি নির্বাচনে আওয়ামীলীগ দলীয় নৌকা প্রতীকের প্রার্থী নুরুল ইসলাম সিকদার বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি স্বতন্ত্র মফিদুল আলম ।
খুনিয়াপালং ইউপি নির্বাচনে আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকের প্রার্থী আবদুল মাবুদ বেসরকারি ভাবে নির্বাচিত। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী আব্দুল হক।
উখিয়া:
রত্নাপালং ইউপি নির্বাচনে স্বতন্ত্র ঘোড়া প্রতীকের প্রার্থী খাইরুল আলম চৌধুরী বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি ছিলেন বিএনপির নুরুল কবির চৌধুরী ।
জালিয়াপালং ইউপি নির্বাচনে বিএনপি দলীয় ধানের শীষ প্রতীকের প্রার্থী নুরুল আমিন চৌধুরী বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি ছিলেন নৌকা প্রতীকের এস এম ছৈয়দ আলম।
হলদিয়া পালং ইউপিতে আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ শাহ আলম বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপিরর প্রার্থী এস এম শামসুল হক বাবুল।
রাজাপালং ইউপি নির্বাচনে আওয়ামীলীগ দলীয় নৌকা প্রতীকের প্রার্থী জাহাঙ্গীর কবির চৌধুরী বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি ছিলেন বিএনপি দলীয় তারেক মাহমুদ চৌধুরী রাজিব।
পালংখালী ইউপি নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থী এম. গফুর উদ্দীন বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি ছিলেন নৌকা প্রতীকের এস এম শাহাদত হোসেন জুয়েল।

