ctgbarta24.com
সিটিজিবার্তা২৪ডটকম, চট্টগ্রাম: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী আ হ ম মোস্তফা কামাল এর পরিকল্পনা বাস্তবায়ন করলো চট্টগ্রাম সিটি কর্পোরেশন।
মঙ্গলবার (১৪ জুন) সিটি মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন এর নির্দেশে চট্টগ্রাম সিটি কর্পোরেশন অন লাইনে বিদ্যুৎ বিভাগের ৮টি কাজের টেন্ডার চালু করেছে।
এ বিষয়টি সিটিজিবার্তা২৪ডটকম কে নিশ্চিত করেছেন চসিক প্রধান প্রকৌশলী লে. কর্ণেল মহিউদ্দিন আহমেদ। প্রকৌশল বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী, উপ সহকারী প্রকৌশলীদের এক সভায় চসিক প্রধান প্রকৌশলী এ তথ্য প্রকাশ করেন।

