রবিবার, ০৩ জানুয়ারী ২০১৬
সিটিজিবার্তা২৪ডটকম
আন্তর্জাতিক ডেস্ক : বর্ষবরণের কয়েক ঘণ্টা আগে তখন দাউদাউ করে জ্বলছে দুবাই-এর ৬৩ তলা হোটেল। প্রাণ ভয়ে আর্তনাদ করছেন মানুষ। ঠিক তখনই হোটেলের বাইরে দাঁড়িয়ে জ্বলন্ত হোটেলকে ব্যাকগ্রাউন্ড করে হাসি হাসি মুখে সেলফি তুললেন এক দম্পতি। ছবি তুলে সোস্যাল মিডিয়ায় পোস্টও করতেই অবশ্য তুমুল সমালোচনার মুখে পড়তে হয়।
‘এরা কারা?’ বিস্ময়ে প্রতিক্রিয়া দিয়েছেন কেউ। কেউ লিখেছেন, এত জঘন্য সেলফি এর আগে কেউ কোনও দিন তোলেনি।
বৃহস্পতিবার রাতের ওই অগ্নিকাণ্ডে ২০ জন আহত হয়েছেন। একটুর জন্য প্রাণে বেঁচেছেন বহু মানুষ।




