মঙ্গলবার,০১ আগস্ট ২০১৭
সিটিজিবার্তা২৪ডটকম
কক্সবাজার : যথাযোগ্য মর্যাদায় ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে এক প্রস্তুতিমূলক সভা।
আজ (মঙ্গলবার) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট খালেদ মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসটি ) মোহাম্মদ মাহিদুর রহমান, জেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল,জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো:শাহজাহান,জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী কানিজ ফাতেমা আহমেদসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।
সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মহোদয়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনে সকলের আন্তরিকভবে সহযোগীতার আহবান জানান। এছাড়া শোক দিবসকে কেন্দ্র করে মাসব্যাপী বিভিন্ন অনুষ্ঠানে সর্বস্তরের জনগণের উপস্থিতি নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিভাগগুলোকে দিক-নির্দেশনা প্রদান করেন।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার পংকজ বড়ুয়া, সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ফারজানা প্রিয়াংকা, একেএম লুৎফর রহমান,মোহাম্মদ সেলিম শেখ, মো: সাইফুল ইসলাম ও ফারজানা রহমান,ট্যুরিষ্ট পুলিশের সিনিয়র সহকারি পুলিশ সুপার হোসাইন মো: রায়হান কাজেমী, জেলা আওয়ামীলীগ নেতা সালাহউদ্দিন আহমেদ(সিআইপি),,জৈষ্ঠ্য সাংবাদিক তোফায়েল আহমদ,ফজলুল কাদের চৌধুরী ও মোহাম্মদ আলী জিন্নাত,পৌরসভার মেয়র মাহবুবুর রহমান,সরকারি বিভিন্ন দপ্তরের ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সভায় দিবসটি পালনের লক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক প্রদান, মিলাদ মাহফিল,শোকর্যালী,আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, রচনা ও চিত্রাংকন প্রতিযোগীতা, কবিতা পাঠের আসর, বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক তথ্য ও প্রামান্যচিত্র প্রদর্শন,বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত স্থান পরিদর্শনসহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।





