ব্রেকিং নিউজ:
Search

চট্টগ্রামের মহসিন কলেজ হোস্টেলে পুলিশের অভিযান

শুক্রবার, ১ জানুয়ারি, ২০১৬

নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম

haji-md-govt-mohsin-colleg-ctg

চট্টগ্রাম : চট্টগ্রাম সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের হোস্টেলে অভিযান পরিচালনা করছে পুলিশ।

শুক্রবার সন্ধ্যা থেকে এ অভিযান শুরু হয় বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন চট্টগ্রামের চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজ আহমেদ।

তিনি জানান, কলেজ হোস্টেলে ছাত্র শিবিরের নেতাকর্মীরা গোপন বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে পুলিশ। তবে অভিযানে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

প্রসঙ্গত, গত ১৬ ডিসেম্বর চট্টগ্রাম সরকারি কলেজে ফুল দেয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের সঙ্গে ছাত্র শিবিরের সংঘর্ষের পর হাজী মুহাম্মদ মহসিন কলেজের দুটি হোস্টেল বন্ধ করে দিয়েছিল কলেজ কর্তৃপক্ষ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


CAPTCHA Image
Reload Image