চসিককে ১০ হাজার বিন দিল এস আলম গ্রুপ

ctgbarta24.com
Share

‘ডোর টু ডোর বর্জ্য সংগ্রহ অভিযান’

নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম

মঙ্গলবার, ৭ জুন ২০১৬

 

চসিকে ১০ হাজার বিন দিল এস আলম গ্রুপ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীনের কাছে ‘ডোর টু ডোর আবর্জনা’ সংগ্রহে আনুষ্ঠানিকভাবে ১০ হাজার বিন হস্তান্তর করছেন এস আলম গ্রুপ।

চট্টগ্রাম : আগামী ১ আগষ্ট থেকে ‘ডোর টু ডোর আবর্জনা সংগ্রহ ও অপসারন কার্যক্রম প্রথম ধাপ শুরু করতে যাচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। প্রথম পর্যায়ে নগরীর ৭টি ওয়ার্ডে এ কার্যক্রম চালু হবে। ৫ ধাপে ডিসেম্বরের মধ্যে নগরীর ৪১টি ওয়ার্ডে ডোর টু ডোর বর্জ্য সংগ্রহ ও অপসারন কার্যক্রম পূর্ণাঙ্গভাবে চালু হবে। চসিক এর ডোর টু ডোর বর্জ্য সংগ্রহ অভিযানে শরিক হলো এস আলম গ্রুপ।

মঙ্গলবার (৭ জুন) বিকেলে নগর ভবন কার্যালয়ে চসিক মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন এর কাছে ১০ হাজার বিন প্রদান করে এস আলম গ্রুপ।

এ সময় এস আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান ও আল আরাফাহ ইসলামী ব্যাংক এর চেয়ারম্যান আলহাজ্ব আবদুস সামাদ লাভু, মির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুস সালাম, কাউন্সিলর হাসান মমুরাদ বিপ্লব, উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী বাবুল, প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলম, প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম ও জনসংযোগ কর্মকর্তা মো. আবদুর রহিম অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন।

মেয়র নগরীর ৭, ৮, ১৫, ২২, ২৩, ৩১ ও ৩৬ নং ওয়ার্ড সমূহের কাউন্সিলরদের সাথে বৈঠক করেন।

বৈঠকে ১ আগষ্ট ২০১৬ থেকে উল্লেখীত ৭টি ওয়ার্ডে ডোর টু ডোর আবর্জনা সংগ্রহ কার্যক্রম সফল করার বিষয়ে কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। বৈঠকে মেয়র ৭টি ওয়ার্ডের ঘর-বাড়ী, দোকান-পাট সহ যাবতীয় বিষয়ে তথ্য উপাত্ত সংগ্রহ করে জমা দেয়ার জন্য কাউন্সিলরদের নির্দেশ প্রদান করেন।

বৈঠকে কাউন্সিলর তারেক সোলায়মান সেলিম, মো. গিয়াস উদ্দিন, মোহাম্মদ জাবেদ, হাবিবুল হক, হাসান মুরাদ বিপ্লব, সলিমুল্লাহ বাচ্চু ও আবিদা আজাদ উপস্থিত ছিলেন। এ ছাড়াও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ সফিকুল মন্নান ছিদ্দিকী ও পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলম উপস্থিত ছিলেন।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

মিতু হত্যাকান্ডে সেই মাইক্রোবাস চালকসহ আটক... নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম বৃহস্পতিবার, ৯ জুন ২০১৬ মিতু হত্যাকান্ডে ব্যাকআপ ফোর্সড হিসেবে সন্দেহে থাকা সেই মাইক্রোবাস চালকসহ আটক করেছ...
মন্ত্রী হচ্ছেন মহিউদ্দিন চৌধুরী, দীপু মনি, আবদুর রাজ্জাক!... নিউজ ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম বৃহস্পতিবার, ৯ জুন ২০১৬ ওয়াহিদুল আলম : আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের দ্বিতীয় মেয়াদের দুই বছরে এসে ত...
মির গ্রুপকে ২০ লাখ জরিমানা, আটক ২জনকে মুছলেখায় ছাড়... চট্টগ্রামের ভোগ্যপণ্যের বড় পাইকারী বাজার খাতুনগঞ্জে মীর গ্রুপের বিরুদ্ধে চড়া মূল্য চিনি বিক্রির অভিযোগে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২০ লাখ টাকা জরিমান...
“জয়যাত্রার” উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা... প্রেস বিজ্ঞপ্তি।।  বুধবার, ৮ জুন ২০১৬ "জয়যাত্রার" উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা চট্টগ্রাম : মুক্তিযুদ্ধের চেতনা ভিত্তিক সংগঠন "জয়যাত...
মিতু হত্যাকান্ডে জড়িত সন্দেহে সাবেক শিবির নেতা আটক... রাশেদুল করিম, সিটিজিবার্তা২৪ডটকম বুধবার, ৮ জুন ২০১৬ পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যাকান্ডের সময় ঘটনাস্থলে উপস্থিত থাকা...



Leave a Reply