পঞ্চম অংশীদারিত্ব সংলাপে প্রধান্য পাবে নিরাপত্তা ইস্যু

ctgbarta24.com

ঢাকা-ওয়াশিংটন

পঞ্চম অংশীদারিত্ব সংলাপে প্রধান্য পাবে নিরাপত্তা ইস্যু

ঢাকা-ওয়াশিংটন পঞ্চম অংশীদারিত্ব সংলাপে প্রধান্য পাবে নিরাপত্তা ইস্যু

বাংলাদেশ-যুক্তরাস্ট্র

সিটিজিবার্তা২৪ডটকম, নিউজ ডেস্ক :  সম্প্রতি দেশে জঙ্গি হামলায় একাধিক হত্যাকাণ্ডের কারণে পশ্চিমা দেশগুলো উদ্বেগ জানিয়ে আসছে। সর্বশেষ এপ্রিলে যুক্তরাষ্ট্র সরকারের কর্মকর্তা (ইউএসএআইডি) জুলহাজ মান্নানকে নির্মমভাবে হত্যার পর যুক্তরাষ্ট্র সে দেশের কর্মকর্তাদের নিরাপত্তা নিয়ে আরও বেশি উদ্বিগ্ন হয়ে পড়ে। এরই পরিপ্রেক্ষিতে আগামী ২৪ ও ২৫ জুন পররাষ্ট্রসচিব এম শহীদুল হকের সঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি টম শ্যাননের পঞ্চম অংশীদারিত্ব সংলাপ অনুষ্ঠিত হবে। এতে নিরাপত্তার বিষয়টি প্রাধান্য পাবে বলে জানা গেছে। এ সময় বাংলাদেশের অবস্থান পরিষ্কার করতে হবে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে, অস্ত্রসহ বেসরকারি নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার জন্য গত মাসে একটি প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্র সরকার। কিন্তু স্থানীয় আইনে এ বিষয়ে কোনও বিধান না থাকায় বাংলাদেশ সরকার এ প্রস্তাবে আগ্রহী হয়নি। এরই পরিপ্রেক্ষিতে এ মাসের শেষ সপ্তাহে পররাষ্ট্র সচিব এম শহীদুল হক ও  যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনীতি-বিষয়ক আন্ডার সেক্রেটারি টম শ্যানন বসছেন  পঞ্চম অংশীদারিত্ব সংলাপে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ২০১২ সালে লিবিয়ায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জে ক্রিস্টোফার স্টেভেনস বেনগাজিতে নিহত হওয়ার পর থেকে তাদের কূটনীতিকদের নিরাপত্তার বিষয়ে ওয়াশিংটন অনেক বেশি সতর্ক। তিনি বলেন, জুলহাজ মান্নান মার্কিন সরকারের একজন কর্মকর্তা হওয়ার কারণে তাদের এ উদ্বেগ এখন অনেক বেশি।

সাম্প্রতিক হত্যা ও হামলার পরে নিরাপত্তা বিষয় আলোচনা ও নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনার জন্য যুক্তরাষ্ট্র একাধিক ডেলিগেশন পাঠিয়েছে।

এপ্রিলে জুলহাজ মান্নান খুন হওয়ার পরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেন। এরপরেই মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাসিট্যান্ট সেক্রেটারি নিশা দেশাই ও উইলিয়াম টডকে ঢাকায় পাঠানো হয়।

টড ও তার প্রতিনিধিদলের সদস্যরা মে ১২ তারিখ থেকে ১৮ তারিখ পর্যন্ত ঢাকায় অবস্থান করেন এবং স্বরাষ্ট্র, পররাষ্ট্র ও পুলিশের কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করেন। ওই সময়ে তিনি বেসরকারি আর্মড নিরাপত্তা ব্যবস্থার প্রস্তাব দিলে সরকার আগ্রহ দেখায়নি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, কূটনীতিকদের নিরাপত্তা দেওয়া স্বাগতিক দেশের দায়িত্ব এবং সেটি স্থানীয় আইন অনুযায়ী দেওয়া হয়। বাংলাদেশের আইন অস্ত্রসহ বেসরকারি নিরাপত্তা ব্যবস্থা সমর্থন করে না।

এর আগে দুজন বিদেশি মারা যাওয়ার পর গত নভেম্বরে উইলিয়াম টড এবং আরেকটি অপারেশনাল পর্যায়ের প্রতিনিধি দলের সদস্যরা জানুয়ারি মাসে ঢাকায় এসেছিলেন। এছাড়া মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বেসামরিক নিরাপত্তাবিষয়ক আন্ডার সেক্রেটারি সারাহ সিওয়াল এবং হোমল্যান্ড সিকিউরিটির অ্যাসিট্যান্ট সেক্রেটারি মার্চে ঢাকায় আসেন।

উইলিয়াম টডের সঙ্গে আলোচনার সময়ে বাংলাদেশ নিরাপত্তা ক্ষেত্রে তার কী প্রয়োজন, সে বিষয়ে বিস্তারিত জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল মে মাসের শেষ সপ্তাহে সাংবাদিকদেরকে জানান, ‘আমরা বলেছি তোমাদের (যুক্তরাষ্ট্রের) কাছে যদি অ্যাডভান্স তথ্য থাকে, সেটি আমাদের দেওয়ার জন্য। আমরা বলেছি আধুনিক প্রযুক্তি প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। সেই জায়গায় তারা যদি হার্ডওয়্যার বা সফ্টওয়্যার দিয়ে সহায়তা করতে পারে, বিশেষ করে কাউন্টার টেরোরিজম ও সাইবার ক্রাইমের ক্ষেত্রে, তাহলে আমাদের অফিসারদের প্রশিক্ষণ দিয়ে সক্ষমতা বৃদ্ধি করুক। এই বিষয়ে অনুরোধ করেছি ।’

এরই পরিপ্রেক্ষিতে অংশীদারিত্ব সংলাপে পররাষ্ট্র সচিবকে এ বিষয়ে যুক্তরাষ্ট্রকে সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অবহিত করতে হবে। যুক্তরাষ্ট্র কী সহায়তা দিতে আগ্রহী, সেটি নিয়েও আলোচনা হবে।

সৌদি আরবে যাওয়ার আগে পররাষ্ট্রসচিব শহীদুল হকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের অংশীদারিত্ব সংলাপ নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা হয়।

অংশীদারিত্ব সংলাপে উন্নয়ন, নিরাপত্তা ও বাণিজ্য এ তিনটি আলোচিত বিষয় থাকলেও নিরাপত্তা ইস্যুটি এবার প্রাধান্য পাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। বাংলা ট্রিবিউন

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

মিতু হত্যাকান্ডে: ভিডিও ফুটেজে দেখা যুবক আটক!... শুক্রবার, ১০ জুন ২০১৬ আটক যুবকের নাম মনির হোসেন চট্টগ্রাম : পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যাকাণ্ডের ঘটনায় সিসিট...
টিউলিপকে হত্যার হুমকি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক সিটিজিবার্তা২৪ডটকম নিউজ ডেস্ক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ও ব্রিটিশ এমপি টিউলিপ রেজওয়ানা সিদ্দিককে হত্যার হুমকি ...
পুলিশের তদন্তে অগ্রগতি নেই চলতি মাসে তিন হত্যাকান্ড শুক্রবার, ১০ জুন ২০১৬ মাহমুদা খানম মিতু, সুনিল গোমেজ, আনন্দ গোপাল গাঙ্গুলী দেশে চলতি মাসে বিভিন্ন অংশে সংঘটিত তিনটি হ...
সকাল ১০টা পর্যন্ত বাড়লো একাদশে ভর্তি আবেদনের সময়... জেনিফার আলম, সিটিজিবার্তা২৪ডটকম শুক্রবার, ১০ জুন ২০১৬ ঢাকা : ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদনের সময় আজ শুক্রবার সকাল ১০টা প...
২০২১ সালে ৫০ হাজার ফ্রিল্যান্সার তৈরি হবে... যশোরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী পলক ২০২১ সালে ৫০ হাজার ফ্রিল্যান্সার তৈরি হবে নিজস্ব প্রতিবেদক।  ৯ জুন ২০১৬ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি...



Leave a Reply